বিডিনিউজ২৪ এর বাংলা ব্লগ » প্রাইভেসি রক্ষায় তথ্যপ্রযুক্তি আইন চায় হাইকোর্ট» blog.bdnews24.com – pioneer blog for citizen journalism in bangladesh | বাংলাদেশে সিটিজেন জার্নালিজম ভিত্তিক ব্লগের পথিকৃৎ  
ঢাকা, বুধবার, ১৬ মে ২০১২, ২ জ্যৈষ্ঠ ১৪১৯

       

প্রাইভেসি রক্ষায় তথ্যপ্রযুক্তি আইন চায় হাইকোর্ট


ক্যাটাগরী: 

ঢাকা, অক্টোবর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-মানুষের ব্যক্তিগত জীবনের গোপনীয়তা রক্ষায় তথ্যপ্রযুক্তির অপব্যবহার প্রতিরোধে আইন প্রণয়নে পদক্ষেপ নিতে কেন নির্দেশ দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বৃহস্পতিবার মোহাম্মদ বজলুর রহমান ও বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী এক রিট আবেদনে এই রুল দেয়।

আদালত একইসঙ্গে তথ্যপ্রযুক্তির অপব্যবহারের মাধ্যমে ওয়েবসাইট, মোবাইল ফোন, ভিসিডি, সিডি ও ম্যাগাজিনে পর্নোগ্রাফি ছড়িয়ে দেওয়া বন্ধে স্বল্প ও দীর্ঘ মেয়াদি পদক্ষেপ গ্রহণের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

আগামী চার সপ্তাহের মধ্যে আইন সচিব, তথ্য যোগাযোগ ও প্রযুক্তি সচিব, তথ্য সচিব, ডাক ও টেলিযোগাযোগ সচিব, স্বাস্থ্য সচিব, সমাজকল্যাণ সচিব, স্বরাষ্ট্র সচিব, মহিলা ও শিশু সচিব, যুব ও ক্রীড়া সচিব, পুলিশের মহাপরিদর্শকে উভয় রুলের জবাব দিতে বলা হয়েছে।

গত রোববার জনস্বার্থে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলীর করা এক রিট আবেদনে আদালত এই রুল জারি করেছে।

রিটকারীর পক্ষে আদালতে শুনানি করেন অ্যাডভোকেট ফাওজিয়া করিম ফিরোজ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৭৪৯ ঘ.


http://blog.bdnews24.com
নিবন্ধিত ব্লগাররা মন্তব্য করতে লগইন করুন। এছাড়া ফেসবুক, টুইটার, গুগল অথবা ইয়াহু আইডি দিয়ে লগইন করে মন্তব্য করতে পারেন।
আপনার নাম *
ই-মেইল*
মন্তব্য*
captcha image কেপচা টেক্সট লিখুন

Icon
এক নজরে

বিডিনিউজ২৪

ব্লগে যোগদান করেছেন: বুধবার, ১৬ ফেব্রুয়ারি ২০১১

Icon
সর্বশেষ ফটো
কোন ফটো আপলোড করা হয় নি
Icon
সর্বশেষ ভিডিও
কোন ভিডিও আপলোড করা হয় নি
Icon
সর্বশেষ অডিও
কোন অডিও আপলোড করা হয় নি
Icon
সাম্প্রতিক আমার মন্তব্য

  আমি এখন পর্যন্ত কোনো মন্তব্য করিনি।
 
Icon
সাম্প্রতিক মন্তব্য
archive
পোস্ট আর্কাইভ
favorite
পছন্দের পোস্টসমূহ
কোন পোস্ট পছন্দের তালিকায় যুক্ত করা হয়নি

11