ব্লগপোষক এর বাংলা ব্লগ » নাগরিক সাংবাদিকতায় ১ বছর: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ এর প্রথম বার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রণ» blog.bdnews24.com – pioneer blog for citizen journalism in bangladesh | বাংলাদেশে সিটিজেন জার্নালিজম ভিত্তিক ব্লগের পথিকৃৎ  
ঢাকা, বুধবার, ১৬ মে ২০১২, ২ জ্যৈষ্ঠ ১৪১৯

       
ব্লগপোষক এর ব্লগ
ব্লগাভিভূত ব্লগাভাষ ব্লগাভাস

নাগরিক সাংবাদিকতায় ১ বছর: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ এর প্রথম বার্ষিকী অনুষ্ঠানে আমন্ত্রণ


ক্যাটাগরী: 

প্রিয় ব্লগার,

বাংলা ব্লগিং চর্চায় নাগরিক সাংবাদিকতার সম্ভাবনা ও প্রয়োজনীয়তাকে সামনে রেখে নাগরিক সাংবাদিকতা ভিত্তিক ব্লগের পথিকৃত হলো বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ। ২০১১ সালের জানুয়ারি থেকে পরীক্ষামূলকভাবে যাত্রা শুরু করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ । ওই বছর ১১ ফেব্রুয়ারি বইমেলার লিটিল ম্যাগ চত্বরে অসংখ্য শুভাকাঙ্খি বেষ্টিত হয়ে এক অনাড়ম্বর উদ্বোধনীর মাধ্যমে আনুষ্ঠানিক আত্মপ্রকাশ ঘটে এ প্লাটফর্মের।

সাফল্যের এক বছর পার করে আগামি ১২ই ফেব্রুয়ারি ব্লগের প্রথম বার্ষিকী উদযাপন হতে যাচ্ছে ব্লগের মূল প্রাণস্পন্দন ব্লগারদের নিয়েই। অসংখ্য ব্লগার ছাড়াও সাংবাদিক ও বিভিন্ন বাংলা ব্লগের পরিচালকবৃন্দ অনুষ্ঠানে অংশ নিয়ে বর্ষপূর্তিতে শুভেজ্ঞা জ্ঞাপন ও উৎসাহ প্রদান করবেন।

বর্ষপূর্তি আয়োজনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের ব্লগারদের নির্বাচিত লেখা নিয়ে প্রকাশিত ব্লগ সংকলন ’নগর নাব্য’ -এর মোড়ক উন্মোচন করা হবে। সারা বছর জুড়ে যে সকল মেধাবী ব্লগার তথা সিটিজেন জার্নালিস্টরা আনাচে-কানাচের সংবাদ দিয়ে, বলিষ্ঠ মতামত প্রদান করে অর্থ্যাৎ নতুন ধারার সাংবাবিদকতা ও এ্যাক্টিভিজম চর্চা করে বিকল্প মিডিয়া হিসাবে ব্লগটিকে গড়ে তুলেছেন, বর্ষপূর্তি অনুষ্ঠানে তাদের মধ্যে থেকে কয়েকজন নির্বাচিত ব্লগারদের সন্মাননা জানানো হবে।

ঢাকা বাইরে ও বিশেষত প্রবাসী ব্লগারদের কথা চিন্তা করে অনুষ্ঠানটি মেইনস্ট্রিম মিডিয়া, ওয়েব, ব্লগ ও বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সাইটে সরাসরি সম্প্রচারিত (লাইভ স্ট্রিমিং) হবে।

ইতিমধ্যে সিটিজেন জার্নালিজমের প্রয়োজনীয়তা বিধৃত করে পোস্টার, ম্যানুয়াল-লিফলেট তৈরী ও বিতরণের উদ্যোগ নেয়া হয়েছে, যেন ইন্টারনেট ব্যবহারকারী বিশাল জনগোষ্ঠি যারা এখনও ব্লগিং এর সাথে সম্পৃক্ত নন তাদের কাছে নাগরিক সাংবাদিকতার কথা পৌঁছানো সম্ভব হয়।

বর্ষপূর্তি আয়োজনের বিস্তারিত:

রবিবার, ১২ ফেব্রুয়ারি ২০১২
সময় – বিকাল ৫:০০টা
ভেন্যু – নীচতলা, সম্মেলন কক্ষ, পাবলিক লাইব্রেরি

অনুষ্ঠানের কার্যসূচি:

৫.০০: অতিথিদের আগমন
৫.০৫: জাতীয় সংগীত
৫.১০: বিগত বৎসরের উল্লেখযোগ্য ব্লগ প্রদর্শন
৫.৩০: নগর নাব্য-বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ সংকলন ২০১২, বইয়ের মোড়ক উন্মোচন
৫.৪০: সিটিজেন জার্নালিজম বিষয়ে কথা বলবেন প্রধান সম্পাদক, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
৬.০০: সিটিজেন জার্নালিজম নিয়ে ব্লগারদের মতামত ও প্রশ্নোত্তর পর্ব
৭.০০: সিটিজেন জার্নালিস্টদের সম্মাননা প্রদান
৭.৩০: আমন্ত্রিত অতিথিদের বক্তব্য
৮.০০: পডকাস্ট বিষয়ে আলোচনা
৮.৫০: সমাপনী বক্তব্য
৯.০০: আপ্যায়ন

এক বছর পূর্তির এ আয়োজনে ব্লগাররা ব্লগ ও সহ-ব্লগারদের সম্পর্কে অভিমত দিতে পারেন। ব্লগ সংক্রান্ত মজার ঘটনা জানাতে পারেন উপস্থিত সবাইকে। ব্লগারের নিজস্ব দৃষ্টিতে ব্লগের সফলতার কথা তুলে ধরতে পারেন। সর্বোপরি ব্লগ সংক্রান্ত প্রত্যাশাগুলো পরামর্শ আকারেও জানাতে পারেন। এই বর্ষপূর্তি আয়োজন ব্লগারদের নিয়ে এবং ব্লগারদের জন্যই।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের বর্ষপূর্তি আয়োজন নিয়ে ফেসবুক ইভেন্ট পাতায় যোগ দিন – [নাগরিক সাংবাদিকতায় ১ বছর - First year celebration of blog.bdnews24.com]

নগর নাব্য – বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ সংকলন ২০১২ ফ্যান পাতায় যোগ দিন – [নগর নাব্য - Nagar Nabbo]

নাগরিক সাংবাদিকতা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের এক বছর উদযাপনের অনুষ্ঠানে আপনার প্রাণবন্ত উপস্থিতি আন্তরিকভাবে কাম্য।

শুভেচ্ছা ও ধন্যবাদ।

ব্লগ টিম
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ

***
নাগরিক সাংবাদিকতায় ১ বছর পূর্তিতে অনুষ্ঠান, http://bdnews24.com
বিডিনিউজ টোয়েন্টিফোর ব্লগের বছর পূর্তি, http://tech.bdnews24.com



সর্বমোট ১০১টি মন্তব্য করা হয়েছে

  1. আয়োজন দেখে অনেক ভাল লাগলো। অপেক্ষা করছিলাম এই সূচী জানার জন্য। আছি, থাকব বি ডি ব্লগের সাথে। সবাইকে শুভকামনা।

  2. বিডি ব্লগের পথচলা শুরু হয়েছিল গত বছর ১১ ফেব্রুয়ারি আর আমি এই ব্লগে যোগ দিয়েছিলাম ১৭ ফেব্রুয়ারি। এই এক বছরে বিডি ব্লগই হয়ে উঠেছে আমার মত সাধারণ ব্লগারের প্রধান ব্লগিং সাইট। আর এর মূল কারণ বিডি ব্লগের পরিবেশ, গ্রহণযোগ্যতা ও ব্লগারদের প্রতি ব্লগ টিমের কমিটমেন্ট।

    এক বছর পূর্তিতে আমি বিডি ব্লগের সকল ব্লগার ও ব্লগ পরিচালনা টিমকে অভিনন্দন জানাই।

    বর্ষপূর্তি অনুষ্ঠান সফল হোক এই প্রত্যাশা রইলো। প্রত্যাশা রইলো, সামনে এক দিন আসবে যখন বিডি ব্লগই হয়ে উঠবে বাংলা ব্লগ জগতে সবচেয়ে প্রভাবশালী ব্লগ।

  3. এই পোস্টটি নোটিশ আকারে রাখলেই ভাল হবে।

  4. মামুন ম. আজিজ বলেছেন: 4

    সুন্দর আয়োজন। অংশগ্রহনের ইচ্ছে থাকল।

  5. আছি । থাকব।

  6. ম, সাহিদ বলেছেন: 6

    সুন্দর আয়োজন যেন সফল ভাবে অনুষ্ঠিত হয় সেই কামনা করছি। ব্লগারদের উপস্থিতিতে “নগর নাব্য’র” মোরক উন্মেচন এবং আমার একটি স্বপ্ন সত্যি হবে এটা ভাবতে আনন্দ অনুভব করছি। ব্লগ কতৃপক্ষকে আমার শুভেচ্ছা।।

  7. আসুন সবাই মিলে সাংবাদিকতার নতুন এ ধারাটিকে এগিয়ে নিয়ে যাই। তাতে রাষ্ট এবং সমাজ লাভবান হবে।

  8. সামুর বাংলা ব্লগ দিবস পালনের মতো যেন বিরক্তিকর কোন ইভেন্ট না থাকে সে ব্যাপারে লক্ষ্য রাখতে অনুরোধ করছি |

  9. ভাল উদ্যোগ
    ধন্যবাদ কর্তৃপক্ষকে।

  10. মিজান বলেছেন: 10

    সুন্দর আয়োজন। আয়োজকদের ধন্যবাদ।

  11. অনেক অনেক শুভকামনা রইল সুদূর থেকে ।

  12. Image-Unavailable সুশান্ত সাহা বলেছেন: 12

    শুভ কামনা রহিল .

  13. নাহুয়াল মিথ বলেছেন: 13

    :lol: :lol: :roll: :lol: :lol:

  14. Image-Unavailable মেঘের দেশ বলেছেন: 14

    ভালো আয়োজন। শুভ কামনা রহিল বি ডি ব্লক এর জন্য।

  15. প্রথম বার্ষিকী উদযাপন আয়োজনে আমার আন্তরিক শুভকামনা রইল।

  16. বিডি ব্লগ এর এক বছর পূর্তি তে আমি আর কী বলব ! যেখানে আমি মাত্র ৩ মাস ২১ দিনের নবজাতক ! তবে এই টুকু বলতে পারি খুব ভাল লাগে ব্লগ পড়তে, হাতে সময় থাকলে মাঝে মাঝে লিখতে চেষ্টা করি জানি না কেমন হয়। আর শুভ কামনা রইল বিডি ব্লগ এর জন্য, যেন অনেক দূর যেতে পারে। দাওয়াত গ্রহণ করলাম কিন্তু হয়তো থাকতে পারব না।

  17. চারু মান্নান বলেছেন: 17

    জয় হউক নগর সাংবাদিকতার!!!!!!!!!!!!!!

  18. Image-Unavailable Aminul Islam Sujon বলেছেন: 18

    লেটস সী দেয়ার.

  19. Image-Unavailable রঘু নাথ পাল বলেছেন: 19

    বিডি ব্লগ এর বর্ষপূর্তি তে সকলকে জানাই অভিনন্দন

  20. এবার লক্ষ্মীপুরের তোরাবগঞ্জ থেকে বই মেলাতে যাব। তখন আপনাদের সাথে যোগ দিব। বিডিনিউজ দেশের প্রথম অনলাইন নিউজ সাইট। কিন্তু ব্লগে ও প্রথম হওয়া উচিত ছিল।

  21. অন্যমাত্রা বলেছেন: 21

    আশা আছে…পূরণ হবে কী না, অনিশ্চিত।
    শুভ কামনা রইলো, বর্ষপূর্তির…

  22. Image-Unavailable আ.ন.ম. আফজাল হোসেন বলেছেন: 22

    নোটিশ দেখে ভালো লাগলো। অংশ গ্রহণের আশা রইল
    আ.ন.ম. আফজাল হোসেন
    ধামইরহাট, নওগা।

  23. নিসুতি বলেছেন: 23

    অনেক অনেক ধন্যবাদ বিডি ব্লগ কর্তৃপক্ষকে!শুভ কামনা রইলো, বর্ষপূর্তির…

  24. Image-Unavailable আলী আকবর বলেছেন: 24

    ধন্যবাদ…ধন্যবাদ..। সুন্দরভাবে সফল হোক।
    নিষ্কলুষ-সত্য বলার বাধা দূরীভূত হোক।

  25. অনুষ্ঠানের সাফল্য কামনা করি।

  26. Image-Unavailable এমবিএ শান্ত বলেছেন: 26

    জনিনা ooooo onusthanoooooooo

  27. অনুষ্ঠানের শতভাগ সফলতা কামনা করছি।

  28. Image-Unavailable এমবিএ শান্ত বলেছেন: 28

    আমি এই ব্লগে নবীন পাঠক হিসাবে শুধু পড়ে যাই কখনো ব্লগে লেখার চিন্তা করিনি,তবে আপনাদের মহা-আয়জন দেখে এত বেশি ভালো লাগছে যে লেখার ভাষায় বোঝাতে পারবো না, ধন্যবাদ আপনাদের সবাইকে ।

  29. অভিনন্দন ব্লগ.বিডিনিউজ২৪.কম। ম্যানি হ্যাপি রিটার্নস্‌।

  30. অনেক অনেক ধন্যবাদ এমন একটি আয়োজনের জন্য। আশা করি উপস্থিত থাকতে পারবো।

  31. Image-Unavailable SYDUR RAHMAN NEEL বলেছেন: 31

    অনেক শুভ কামনা রইলো

  32. Image-Unavailable আজিজুল Islam বলেছেন: 32

    খুবই ভাল লাগলো , অনুষ্ঠান সুন্দর অবঙ্গ সফল হউক এই শুভ কামনা করি , ধন্যবাদ সবাইকে ।

  33. লোরক বলেছেন: 33

    আশা করছি থাকতে পারবো
    শুভ কামনা থাকলো :)

  34. আরিফ আহমেদ বলেছেন: 34

    সুন্দর আয়োজন, অবশ্যই আসব

  35. প্রথম বার্ষিকী উদযাপন আয়োজনে আন্তরিক শুভকামনা রইল। অবশ্যই আসব ।

  36. Image-Unavailable Binoy Das বলেছেন: 36

    হোপ টু বি দেয়ার উইথ দ্য গ্লোরি।

  37. Image-Unavailable মহম্মদ গোলাম সকের বলেছেন: 37

    আসার জন্য চেষ্টা করব, আল্লাহ যদি চায।

  38. Image-Unavailable মাহবুব মমতাজী বলেছেন: 38

    আমি ব্লগ বাষিকীতে যোগ দিতে চাই। আর এ ধরনের আয়োজনের জন্য বিডিনিউজ পরিবারকে জানাই অখংখ্য ধন্যবাদ।

  39. কবীর টুটুল বলেছেন: 39

    খুব ভাল উদ্যোগ তবে খুব কঠিন কাজ এখানে লেখা। আমি বিজয় ইউজ করি। কিন্তু আমি এখানে লিখতে পারসিনা।

  40. Image-Unavailable বিলাল বলেছেন: 40

    প্রথম বর্ষ পূর্তিতে সকলের প্রতি শুভকামনা রইল

  41. Image-Unavailable মহম্মদ ইমরান হোশসন বলেছেন: 41

    All The Best………………………………………………..

  42. Image-Unavailable md. imranhossan বলেছেন: 42

    আমি ব্লগ বিডি নিউজের বর্ষপূর্তির কথা শুনে খুব খুশি হলাম। বিড়ি নিউজের সফলতা কামনা করি। বিডি নিউজের সাথে সংশ্লিষ্ট সকল কর্মকর্তা, পাঠক এবং বিজ্ঞানদাতাদেরেকে আমার পক্ষ থেকে জানাই সবাই আন্তরিক মোবারকবাদ। বিডি নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করি।
    বর্ষপূর্তি অনুষ্ঠানে উপস্থিত হওয়ার আশা রাখি। বিডি নিউজের বর্ষপূর্তি হোক সাফল্য এই …………………………………………………………………………………………………..।

    :D মোহাম্মদ ইমরান হোসেন
    সীতাকুণ্ড, চট্টগ্রাম।
    মোবাইল ঃ (0088) 01822-339024, 01834-961898

  43. Image-Unavailable m.m.moslim uddin বলেছেন: 43

    আই উইশ লং লাইফ অফ http://blog.bdnews24.com

  44. Image-Unavailable MdAzizurRahman বলেছেন: 44

    থ্যাংকস ফর blog.bdnews24.com সেলিব্রেট ইটস ওয়ান ইয়ার এন্ড হোপ টু কনটিনিউ লং টাইম।

  45. Image-Unavailable nickelcrystal বলেছেন: 45

    খুবই ভালো উদ্যোগ। অনুষ্ঠানের সফলতা কামনা করছি।

  46. Image-Unavailable অপু আরেফিন বলেছেন: 46

    আমি ঐ উত্সবে সরিক হতে চি

  47. Image-Unavailable shaikh fayazahmed বলেছেন: 47

    থ্যাংক্স

  48. প্রথমত ধন্যবাদ জানাই বিডিনিউজ24ডটকম কে। এর পড়ে আমার বন্ধুদের, যাদের অক্লান্ত পরিশ্রমের ফল আজকের বিডিনিউ৛24ডটকম ব্লগ।
    সালুটে তোমাদের ।
    আমার ঘর চট্টগ্রাম এ । জানিনা আপনাদের সাথে অংশ নিতে পারব কিনা । কারণ ট্রেন এর টিকেট তো আর আমরা পাবনা । পাবে কালোবাজারীরা । দোয়া করবেন।
    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ এর প্রথম বার্ষিকী সফল হউক ।
    এম. নাজমুল ইসলাম
    চট্টগ্রাম
    01737097632

  49. প্রথমত ধন্যবাদ জানাই বিডিনিউজ24ডটকম কে। এর পড়ে আমার বন্ধুদের, যাদের অক্লান্ত পরিশ্রমের ফল আজকের বিডিনিউ৛24ডটকম ব্লগ।
    অভিনন্দন তোমাদের ।
    আমার ঘর চট্টগ্রাম এ । জানিনা আপনাদের সাথে অংশ নিতে পারব কিনা । কারণ ট্রেন এর টিকেট তো আর আমরা পাবনা । পাবে কালোবাজারীরা । দোয়া করবেন।
    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ এর প্রথম বার্ষিকী সফল হউক ।
    এম. নাজমুল ইসলাম
    চট্টগ্রাম
    01737097632

  50. Image-Unavailable Rashed বলেছেন: 50

    প্রথম বর্ষ পূর্তিতে সকলের প্রতি শুভকামনা রইল

  51. Image-Unavailable রবিউল kabir বলেছেন: 51

    সবাই কে ধন্যবাদ

  52. Image-Unavailable Saidur Rahman বলেছেন: 52

    খুবই ভালো উদ্যোগ। অনুষ্ঠানের সফলতা কামনা করছি।

  53. Image-Unavailable জাইদুল কবির বলেছেন: 53

    বিডি নিউজ ২৪.com বর্ষ পুরতিতে সংশ্লিষ্ট সবাইকে জানাই সুবেচ্ছা ।
    বিডি নিউজ ২৪.com এর উত্তর উত্তর সাফল্য কামনা করছি ।

  54. Image-Unavailable মো: দেলোয়ার হোসেন জুয়েল বলেছেন: 54

    ভাল লাগলো……

  55. Image-Unavailable samsujjaman বলেছেন: 55

    নুরনবি, সাভার
    বিডি নিউজের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

  56. :) :roll: শুভেচ্ছা। এই কর্মকান্ডের সঙ্গে আমিও যুক্ত ভেবে আনন্দন হচ্ছে বিষম।

  57. Image-Unavailable samsujjaman বলেছেন: 57

    আমি এই ব্লগে নবীন পাঠক হিসাবে শুধু পড়ে যাই কখনো ব্লগে লেখার চিন্তা করিনি,তবে আপনাদের মহা-আয়জন দেখে এত ভালো লাগছে যে লেখার ভাষায় বোঝাতে পারবো না, ধন্যবাদ ব্লগের লেককও বিডি নিউজের সম্পাদককে মহোদয়কেঃ
    ইতি নূরইসলাম, বার্তা সম্পাদক, সিএনএস নিউজ, সাভার , ঢাকা-১৩৪৩
    মোব: ০১৯৩৩৫৩৮৯০০

  58. Image-Unavailable জাদু বলেছেন: 58

    সবই তো বুঝলাম কিন্তু আমাদের অফিস ছুটি তো ৬ টায়; অফিস থেকে শাহবাগ যেতেই তো অনুষ্ঠানের সময় শেষ! ব্যাপার না। আশা করি খুব ভাল হবে অনুষ্ঠানটি।

  59. Image-Unavailable ইমরান হাসান বলেছেন: 59

    শুভ কামনা রইল। ইনশাল্লাহ থাকছি।

  60. Image-Unavailable নোমান আলম বলেছেন: 60

    প্রতেক জেলায় অায়োজন করা হউক।

  61. Image-Unavailable বিদ্যুত্‍ বিশ্বাস বলেছেন: 61

    অনুষ্ঠানটি লিভ ওয়েবকাস্ট করলে ভাল হয় । কারণ যারা অনুষ্ঠানে আস্তে পর্বে না তারা যেন বাসায় বসে দেখতে পারে ।

  62. Image-Unavailable Rezwan বলেছেন: 62

    আমি এ ভুবন এর এক নতুন সদস্য। 24 কে ধন্যবাদ এমন একটা সুন্দর উদ্যোগ গ্রহণ করার জন্য

  63. Image-Unavailable rezwanzihadi বলেছেন: 63

    আসুন আমরা সবাই মিল একটা সুন্দর দেশ এর জন্য কাজ করি। যেখানে সবাই দেশের কল্যাণ নিয়া চিন্তা করব।

  64. Image-Unavailable মোঃ আওয়াল উদ্দিন বলেছেন: 64

    নাগরিক সাংবাদিকতা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের এক বছর পুতিতে আমার অভিন্দন। আমি যোগদিতে চাই

  65. Image-Unavailable shofiqchy বলেছেন: 65

    অভিনন্দন রইলো….

  66. Image-Unavailable সমমনা বলেছেন: 66

    অভিনন্দন রইলো……।

  67. Image-Unavailable আবু দারদা যোবায়ের বলেছেন: 67

    বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের এক বছর পুতিকে স্বাগত জানাই।
    আমি যোগদিতে চাই.

  68. Image-Unavailable Rezwan বলেছেন: 68

    শাগতম সকলকে

  69. Image-Unavailable Rezwan বলেছেন: 69

    শাগতম

  70. Image-Unavailable প্রভাত feri বলেছেন: 70

    সুপ্রভাত

  71. Image-Unavailable Ellot বলেছেন: 71

    গুড মর্নিং

  72. Image-Unavailable সাইফুল সাইমুম বলেছেন: 72

    সুন্দর আয়োজন। অংশগ্রহনের ইচ্ছে থাকল।

  73. প্রভাত ফেরী বলেছেন: 73

    কেউ কী বলে দিতে পারবেন কিভাবে ছবি আপলোড করত্যা হই ?

  74. প্রভাত ফেরী বলেছেন: 74

    ধন্যবাদ পারছি

  75. ইল্লত বলেছেন: 75

    আমার নাম ইল্লত

  76. Image-Unavailable প্রভাত feri বলেছেন: 76

    আজকের মত বিদায়

  77. Image-Unavailable মুহাম্মদ আব্দুল wahed বলেছেন: 77

    নাগরিক সাংবাদিকতা নিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগের এক বছর পুতিতে আমার অভিন্দন। আমি যোগদিতে চাই

  78. চেষ্টা থাকবে, যোগ দেয়ার।

  79. Image-Unavailable Mukhles বলেছেন: 79

    সবাইেক অিভনন্দন।

  80. Image-Unavailable mohammad mukhlesurrahman বলেছেন: 80

    :D :P

  81. Image-Unavailable Mr.Ikram Chy বলেছেন: 81

    প্রথম বর্ষ পূর্তিতে সকলের প্রতি শুভকামনা……….

  82. Image-Unavailable গোলাম মোক্তাদির খান বলেছেন: 82

    প্রথম বর্ষ পূর্তিতে সকলের প্রতি শুভকামনা……… ও আন্তরিক অভিনন্দন

  83. Image-Unavailable অন্ধিকা বলেছেন: 83

    শুভ কামনা

  84. Image-Unavailable হাসান মাহামুদ বলেছেন: 84

    সুন্দর আয়োজন। অংশগ্রহনের ইচ্ছে থাকল।

  85. Image-Unavailable ফারুকুয়ে hossain বলেছেন: 85

    গুড ওয়ার্ক থ্যাংক্স.

  86. Image-Unavailable Lincon বলেছেন: 86

    Thanks to বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ.Have A nice journey.

  87. কান্টি টুটুল বলেছেন: 87

    শুভ কামনা।

  88. Image-Unavailable আশরাফ তিতাস বলেছেন: 88

    প্রথম বার্ষিকী অনুষ্ঠানে সবার প্রতি রইল অনেক অনেক শুভ কামনা।

  89. Image-Unavailable Suhrid Jahangir বলেছেন: 89

    রথম বার্ষিকী অনুষ্ঠানে সবার প্রতি রইল অনেক অনেক শুভ কামনা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ এর প্রথম বার্ষিকী সফল হউক ।

  90. “সিটিজেন জার্নালিজম” বিষয়টিকে সামনে রেখে “বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ব্লগ” ব্লগারদেরকে ব্লগিং এর নতুন একটি দিক সর্ম্পকে ধারণা দিয়েছিলেন ১ বৎসর আগে। এই “সিটিজেন জার্নালিজম” ধারণাটি তখন আমাকে দারুন ভাবে আকৃষ্ট করে। আমরা নগরের নাগরিকরা প্রাত্যহিক জীবনে অনেক ঘটনার মূখোমুখি হই। এই সব ঘটনা দূর্ঘটনার খবর খুব সহজেই আমরা অনেকের সাথে শেয়ার করতে পারি এই ব্লগের মাধ্যমে। লেখনি বা ছবির মাধ্যমে তুলে ধরতে পারি অনেক সমাজ ও দেশের সমস্যা ও সম্ভাবনার কথা। সুতরাং এ ধরনের ব্লগ আমাদের সচেতনতা যেমন বৃদ্ধি করবে তেমনি সুন্দর সমাজ ও দেশ গঠনেও দারুন একটি ভূমিকা পালন করবে।
    :arrow: বর্ষপূর্তির অনুষ্ঠান সুন্দর ও সফল হোক এই প্রত্যাশা রইলো।

  91. Image-Unavailable m.m.moslim uddin বলেছেন: 91

    এটি একটি চমৎকার আয়োজন। আমি অবশ্যই যোগ দিব। ধন্যবাদ বিডি নিউজ টুয়েন্টিফোর ডট কমকে। বাই বাই। ০১৬৭৭৭১৪২০৯

  92. ফারুক বলেছেন: 92

    শুভ জন্মদিন বিডি নিউজ টুয়েন্টি ফোর ডট কম
    HAPPY BIRTH DAY TO BDNEWS24.COM

    সেই সাথে সম্পাদক সাহেব, ব্লগ সঞ্চালক এবং সকল ব্লগার ভাইদের জানাই উষ্ণ অভিনন্দন।

    বিডি নিউজ টোয়েন্টি ফোর ব্লগে শুধু নাগরিক সমস্যা গুলোই উপস্থাপিত হয়নি, উপস্থাপিত হয়েছে নানা সমস্যা সমাধানের দিক নির্দেশনাও। দৃষ্টি আকর্ষন করেছে বিভিন্ন কর্তৃপক্ষকেও। আর এভাবে যখন আমাদের বিভিন্ন সমস্যা ও সমাধান গুলো উপস্থাপিত হবে তখন এগুলোর প্রতিকারও হবে ইনশাআল্লাহ।

    সুন্দর এই অনুষ্ঠানটি আয়োজন করায় কর্তৃপক্ষকে জানাই অসংখ্য ধন্যবাদ।

    “এই বিডি নিউজ টুয়েন্টি ফোর ব্লগ আমার প্রথম ব্লগ, অনুষ্ঠানে অংশগ্রহন করতে না পারলেও মন থেকে রইল অনেক অনেক শুভ কামনা”
    —– বিডি নিউজ টুয়েন্টি ফোর ডট কম ব্লগ এর লক্ষ্য ও উদ্দেশ্য সফল হউক ——–

  93. সাধুবাদ আপনাদের এ মহতী উদ্যোগকে। কমিয়াব হন প্রতিটি ক্ষেত্রে, এবং বিডি ব্লগ হয়ে উঠুক অনন্য এক মডেলে এ কামনা করি।
    অনেক আকাঙ্খা বা ইচ্ছে মানুষের পূরণ হয়না। আমি যেহেতু প্রবাসে, ইচ্ছে থাকা সত্তেও যোগদান করার ইচ্ছেটা পূরণ হচ্ছেনা। এ জন্য দুঃখিত।
    প্রবাসীদের কথা ভেবে লাইভ স্ট্রিমিংএর উদ্যোগ নিয়ে আপনারা যে বদান্যতা দেখাচ্ছেন তার তুলনা নেই। আল্লাহ আপনাদের সহায় হোন। ভাল ও সুস্থ থাকেন ব্লগ পোষক সহ সংশ্লিষ্ট সবাই। আল্লাহ হাফেজ।

  94. Image-Unavailable Ellot বলেছেন: 94

    সুপ্রভাত

  95. Image-Unavailable মোহাম্মদ হাশেম বলেছেন: 95

    অনুষ্ঠানে যোগ দেওয়ার ইচ্ছা থাকলেও ব্যস্ততা আর দূরত্বের কারনে যাওয়া সম্ভব হয়তেছে না। তাই সুদুর চট্টগ্রাম জেলার ফটিকছড়ি উপজেলার অন্তর্গত নাজিরহাটে বসে বিডি ব্লগ এর শুভ কামনা করছি। সাফল্যের স্বর্ণ সিংহাসনে অধিষ্ঠিত হউক আপনাদের এই মহান উদ্যোগ।

  96. Image-Unavailable Mohsin uddin bachchu বলেছেন: 96

    প্রথম বার্ষিকী অনুষ্ঠানে সবার প্রতি রইল অনেক অনেক শুভ কামনা

  97. শুভ কামনা

  98. Image-Unavailable প্রভাত feri বলেছেন: 98

    সাগর ঋণী খুনিদের নর পশু বোলাও ঠিক না তার থেকয় তারা খারাপ তাই এ দের সবার সামনে গুলি করা দরকার

  99. Image-Unavailable raze ahmed বলেছেন: 99

    আমি বিডিনিউজ 24 কে খুব ভালবাসি. প্রতিদিন একবার বিডিনিউজ না পড়ে থাকতে পারি না? আই লাভ BD NEWS24…..

  100. সোহেল চৌধুরী বলেছেন: 100

    প্রথম বার্ষিকী অনুষ্ঠানে সবার প্রতি রইল অনেক অনেক শুভ কামনা
    বস্তুনিষ্ঠ খবর পরিবেশন করার জন্য আহ্বান জানাচ্ছি ।
    ধন্যবাদ , :P

  101. Pingback: ব্লগপোষক এর বাংলা ব্লগ » নাগরিক সাংবাদিকতায় ১ বছর: সাথে থাকার জন্য আন্তরিক ধন্যবাদ» blog.bdnews24.com &#

http://blog.bdnews24.com
নিবন্ধিত ব্লগাররা মন্তব্য করতে লগইন করুন। এছাড়া ফেসবুক, টুইটার, গুগল অথবা ইয়াহু আইডি দিয়ে লগইন করে মন্তব্য করতে পারেন।
আপনার নাম *
ই-মেইল*
মন্তব্য*
captcha image কেপচা টেক্সট লিখুন

Icon
এক নজরে

blogposhok.jpg ব্লগপোষক
ব্লগাভিভূত ব্লগাভাষ ব্লগাভাস ------------------ ব্লগে অভিভূত = ব্লগাভিভূত ব্লগিং পূর্বাভাষ(ভূমিকা) = ব্লগাভাষ ব্লগিং আভাস(পূর্বাভাস) = ব্লগাভাস ব্লগ টিমকে লিখুন: blog.bdnews24.com@gmail.com
ব্লগে যোগদান করেছেন: মঙ্গলবার, ৪ জানুয়ারি ২০১১
স্থান :ব্লগোস্ফিয়ার

Icon
সর্বশেষ ফটো
কোন ফটো আপলোড করা হয় নি
Icon
সর্বশেষ ভিডিও
কোন ভিডিও আপলোড করা হয় নি
Icon
সর্বশেষ অডিও
কোন অডিও আপলোড করা হয় নি
Icon
সাম্প্রতিক আমার মন্তব্য
Icon
সাম্প্রতিক মন্তব্য
archive
পোস্ট আর্কাইভ
favorite
পছন্দের পোস্টসমূহ
কোন পোস্ট পছন্দের তালিকায় যুক্ত করা হয়নি

74