ভালবাসার দেয়াল এর বাংলা ব্লগ » আমরা তোমাদের ভুলবো না…দি কনসার্ট ফর বাংলাদেশ» blog.bdnews24.com – pioneer blog for citizen journalism in bangladesh | বাংলাদেশে সিটিজেন জার্নালিজম ভিত্তিক ব্লগের পথিকৃৎ  
ঢাকা, বুধবার, ১৬ মে ২০১২, ২ জ্যৈষ্ঠ ১৪১৯

       
না বলা কথা আমি বলবো
-ভালবাসার দেয়াল

আমরা তোমাদের ভুলবো না…দি কনসার্ট ফর বাংলাদেশ


ক্যাটাগরী: 


“দি কনসার্ট ফর বাংলাদেশ”

যা ছড়িয়ে দিয়েছিল সারা বিশ্বে সংগীত দিয়ে আমাদের স্বাধীনতার ইচ্ছেটা। আমরা স্বাধীনতার জন্য লড়ছি আর সেই সব ভিনদেশী মানুষ গুলো আমাদের জন্য চেষ্টা করছে তাও আবার যে দেশটি চায় না স্বাধীন হোক এই দেশটা,সেই মাটিতেই! যে সময় জেনেছি এই ব্যাপারটি তখন থেকেই আমার এই মনের ভেতর যেন আজীবনের জন্য গেথে গিয়েছে কিছু নাম।

সব কীর্তিমান একেকজন সংগীত এর কিংবদন্তিতুল্য গায়ক-

জর্জ হ্যারিসন

পন্ডিত রবি শঙ্কর

বব ডিলন

এরিক ক্লিপটন

বিলি প্রিষ্টন

লিয়ন রাসেল

রিঙ্গো স্টার

ডন প্রিষ্টন

ওস্তাদ আল্লারাখা

ওস্তাদ আলী আকবর খান

কমলা চক্রবর্তী

সহ আরও অনেকে যারাই ছিলেন সব দারুন সংগীতজ্ঞ। বাজিয়েছেন সব বিখ্যাত সংগীত বাজনা অথবা তালের একেকজন যাদুকর।

সবসময়ের শ্রদ্ধা আর ভালবাসা থাকবে এই সব গুনী মানুষদের জন্য,যাদের প্রান কেদেছিল এই আমার মাটি আর মানুষের জন্য ১৯৭১ এর স্বাধীনতা সংগ্রামকালীন সময়ে।

প্রায় চল্লিশ হাজার দর্শক এর সামনে নিউইয়র্ক এর সেই বিখ্যাত মেডিসন স্কয়ার গার্ডেনের মায়াভরা জায়গাটায় সবাই যেন এক হয়ে গিয়েছিল আমাদের এই বাংলাদেশ নামক একটি ছোট্র দেশের বিপদের সময়টায়। কেন জানি বিশ্বাস হয় সেই সময়ের কনসার্টে যারাই দর্শক হিসেবে অংশ নিয়েছিল তারা সবাই ই আমাদের দেশের শুভ কামনার জন্যই জড়ো হয়েছিল।

এ স্মৃতি কি কখনো মুছে ফেলা যায়! এ যে কখনো হারাবারও নয়!

ইচ্ছেটা প্রথম পন্ডিত রবি শঙ্কর এর মুখ থেকেই বের হয় বন্ধু জর্জ হ্যারিসন এর কাছে। আর কি,শুরু আমাদের ৭১এর সেই বিপর্যয়ের সময়ে ফান্ড সংগ্রহ করার জন্য কনসার্ট। হয়ত আমরা বিখ্যাত ব্যান্ড “বিটলস” কে পেতাম সেই কনসার্টে। হয়ে উঠেনি কারন এর আগেই বিটলস ভেঙ্গে গিয়েছিল। তবুও বাংলাদেশের তখনকার অবস্থা এবং বড় একটি তহবিল সংগ্রহের প্রচন্ড ইচ্ছে থেকে জর্জ হ্যারিসনই তার প্রিয় ব্যান্ডের অন্যান্য সদস্যদের সাথে যোগাযোগ করেন। গেয়ে প্রতিবাদি হয়ে বাংলাদেশের অসহায় মানুষের পাশে এসে দাড়ান সংগীতের মাধ্যমে।

সময়টা ছিল আগষ্ট এর ১ তারিখ,১৯৭১ সাল।
প্রথম শুরু করেছিলেন পন্ডিত রবি শঙ্কর এর সেতার সাথে ওস্তাদ আলী আকবর খানের সরোদ দিয়ে সে ইতিহাসের পাতায় স্থান করে নেয়া কনসার্ট – দি কনসার্ট ফর বাংলাদেশ। আর তো ছিলেন’ই সে কালজয়ী তবলা বাদক ওস্তাদ আল্লারাখা এবং তাম্বুরায় কমলা চক্রবর্তী।

পরে একে একে সবাই পারফর্ম করেন স্টেজে। সেই কনসার্ট থেকে অর্জিত সব অর্থ পরে ইউনিসেফের সহায়তায় বাংলাদেশের যুদ্ধ ক্ষতিগ্রস্থ শিশুদের সহায়তার কাজে ব্যয় করা হয়।

আপনাদের সবার সাথে শেয়ার করতে ইচ্ছে হলো এই অসাধারন একটি জ্বলন্ত ইতিহাসের স্বাক্ষী হয়ে থাকা এই কনসার্টের কিছু গান আর ভিডিও চিত্র আর কিছু ছবি।

অরিজিনাল স্ক্রিপ্ট ছবি”বাংলাদেশ” গানটির

বাংলাদেশ-জর্জ হ্যারিসন

মাই সুইট লর্ড-জর্জ হ্যারিসন

রবি শংকর এর সেতার বাজনা

হেয়ার কামস দি সান-জর্জ হ্যারিসন

১৯৭১এর কালীন বিশ্বের বিভিন্ন সংবাদপত্রে কনসার্ট বিষয়ক সংবাদ পড়তে ক্লিক করুন

ট্যাগ/কি-ওয়ার্ড:


সর্বমোট ১৬টি মন্তব্য করা হয়েছে

  1. রণদীপম বসু বলেছেন: 1

    চমৎকার পোস্ট ! ভালো লাগলো। বাঙালি হলে এগুলো সবার পড়া উচিৎ।
    ধন্যবাদ আপনাকে।
    এ বিষয়ে আরেকটি চমৎকার পোস্ট এখানে রয়েছে।

    • লেখক বলেছেন: 1.1

      ধন্যবাদ।

  2. দুর্দান্ত পোস্ট……অনেক ধন্যবাদ লেখককে এই অনুপম পোস্টটি শেয়ার করার জন্য….এর মাধ্যমে অনেক কিছুই জানলাম আমরা…এই মহৎ মানুষদের জীবন আমাদের চলার পথের আলো হয়ে থাক….।
    ধন্যবাদ লেখককে…এই অসাধারণ পোস্টটির জন্য……।

    • লেখক বলেছেন: 2.1

      ধন্যবাদ

  3. লেখক ভাই কে জানাই অসংখ ধন্যবাদ ———— আর এই গুণী বেক্তিদের কে জানাই হাজার সালাম ।

    • লেখক বলেছেন: 3.1

      কনসার্ট ফর বাংলাদেশ এর সাথে সংশ্লিষ্ট সব গুনীদের জানাই শ্রদ্ধা আর ভালোবাসা

  4. ভাল কিছু দেওয়ার জন্য ধন্যবাদ :)

    • লেখক বলেছেন: 4.1

      ধন্যবাদ ভাই

  5. অসাধারণ। চমৎকার।
    এক কথায় প্রিয়তে।
    শুভ কামনা

    • লেখক বলেছেন: 5.1

      ধন্যবাদ উজ্জ্বল ভাই

  6. ধন্যবাদ এমন একটি বিষয় নতুন প্রজন্মের সামনে নিয়ে আসার জন্য।

    • লেখক বলেছেন: 6.1

      ধন্যবাদ মোত্তালিব ভাই

  7. Image-Unavailable maksud বলেছেন: 7

    thanks for such script

    • লেখক বলেছেন: 7.1

      ধন্যবাদ মাকসুদ ভাই

  8. তারিক মাহমুদ বলেছেন: 8

    ধন্যবাদ, এমন সুন্দর বিষয়ে পোস্ট করার জন্য। যখন প্রথম এই বিষয়টি সর্ম্পকে শুনি, তখন এক অদ্ভুদ অনুভূতি হয়েছিলো।

    • লেখক বলেছেন: 8.1

      ধন্যবাদ তারিক মাহমুদ ভাই

http://blog.bdnews24.com
নিবন্ধিত ব্লগাররা মন্তব্য করতে লগইন করুন। এছাড়া ফেসবুক, টুইটার, গুগল অথবা ইয়াহু আইডি দিয়ে লগইন করে মন্তব্য করতে পারেন।
আপনার নাম *
ই-মেইল*
মন্তব্য*
captcha image কেপচা টেক্সট লিখুন

Icon
এক নজরে

mdjakirhosain.jpg ভালবাসার দেয়াল

ব্লগে যোগদান করেছেন: রবিবার, ৬ মার্চ ২০১১

Icon
সর্বশেষ ফটো
কোন ফটো আপলোড করা হয় নি
Icon
সর্বশেষ ভিডিও

Icon
সর্বশেষ অডিও
কোন অডিও আপলোড করা হয় নি
Icon
সাম্প্রতিক আমার মন্তব্য
Icon
সাম্প্রতিক মন্তব্য

78