মহামারীর এই সময়টা কীভাবে পার হচ্ছে তা আলোকচিত্রে ধারণ করেছে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। সেই সব আলোকচিত্র ও আর্ট ওয়ার্ক নিয়ে এক ‘অনলাইন আলোকচিত্র প্রদর্শনী’ আয়োজন করেছে এই বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের সংগঠন জেআরএন ভিজুয়ালস। গত ২১ অগাস্ট রাত ১২টা ১ মিনিটে অনলাইনে এই আলোকচিত্র প্রদর্শনীর উদ্বোধন করা হয় । এর আগে বিশ্ববিদ্যালয়ের… Read more »
পীরগঞ্জের স্বাস্থ্য কর্মকর্তাকে হাসপাতালের আবাসিকে থাকার অনুরোধ
নভেল করোনাভাইরাসের প্রাদুর্ভাব মোকাবেলায় সরকারি দপ্তরের কর্মকর্তা-কর্মচারীদের পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত কর্মস্থলে উপস্থিত থাকতে এক চিঠিতে সম্প্রতি নির্দেশ দিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। আর ‘কর্মস্থলে থাকেন না স্বাস্থ্যকর্তা’ শিরোনামে গত ২৬ মার্চ দৈনিক কালের কণ্ঠে একটি প্রতিবেদন প্রকাশ পেয়েছে। প্রতিবেদনে শিরোনামের এই অভিযোগ আনা হয়েছে ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আব্দুল… Read more »

পীরগঞ্জের চেয়ারম্যান কি ‘করোনাভাইরাস’ সচেতন?
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সুকুমার রায় বুধবার দুপুরে ফেইসবুকে একটি পোস্ট করেছেন একাধিক ছবিসহ। পোস্টে তিনি লিখেছেন, ‘‘উপজেলা পরিষদ এর পক্ষ থেকে করোনাভাইরাস সম্পর্কে সচেতনতা মূলক লিফলেট, তিন হাজার মাস্ক, ৫০০ ডেটল সাবান বিতরণ করা হলো। সহযোগিতায় প্রজন্ম তরুন সংঘ।’’ ফেইসবুক পোস্ট করা একটি ছবিতে দেখা যায়, এক বৃদ্ধ ভ্যানচালককে মাস্ক পরিয়ে দেওয়ার… Read more »
ঢাকায় হয়ে গেল ‘পীরগঞ্জ নাইট’
পীরগঞ্জবাসী কল্যাণ সমিতির আয়োজনে রাজধানীতে হয়ে গেল পীরগঞ্জ নাইট-২০২০। শুক্রবার বিকাল ৫টা মানিক মিয়া অ্যাভিনিউয়ে সেচ ভবন মিলনায়তনে আয়োজিত এই অনুষ্ঠানে অংশ নেন শিক্ষার্থী-শিক্ষক, আইনজীবী, চিকিৎসক, প্রকৌশলী, ব্যবসায়ী, সরকারি কর্মকর্তাসহ নানা পেশার মানুষ। সেচ ভবন মিলনায়তনে গিয়ে দেখা যায়, কেউ পরিবারের সদস্যদের নিয়ে, কেউ বন্ধু, আবার কেউ একাই আসছেন সেখানে। পীরগঞ্জের সন্তান রাশনা শারমীন নিপুণের… Read more »
শিক্ষার্থী সংকটে পীরগঞ্জের চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়
ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার চন্দ্রা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা কার্যক্রম চলছে মাত্র ১০ জন শিক্ষার্থী নিয়ে। বিপরীতে পাঠদানের জন্য রয়েছে পাঁচজন শিক্ষক। শিক্ষকরা ‘আড্ডা দিয়ে সময় কাটান‘ এমন অভিযোগ তুলে অভিভাবকরা জানিয়েছেন, শিক্ষার্থী সংখ্যা কম থাকায় শিক্ষকরা সঠিকভাবে পাঠদানে সময় দেন না।…অন্যদিকে শিক্ষার্থী সংখ্যা বাড়ানোর কোন দৃশ্যমান উদ্যোগও নেওয়া হচ্ছে না। তবে শিক্ষকদের আড্ডা দিয়ে ক্লাসের সময়… Read more »
ঝুঁকি নিয়েই হলে থাকছেন ঢাকা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা
ছাদ খসে দুর্ঘটনার ঝুঁকি নিয়ে দিন কাটাচ্ছেন ঢাকা মেডিকেল কলেজের শহীদ ডা. ফজলে রাব্বি হলের শতাধিক শিক্ষার্থী। এ হলের চতুর্থ তলাসহ ভবনের বিভিন্ন স্থানে ছাদের পলেস্তারা দীর্ঘদিন ধরেই খসে পড়ছে। পলেস্তারা খসে পড়ে বেশ কয়েকজন শিক্ষার্থী আহত হওয়ার ঘটনাও ঘটেছে। যেকোনো সময় ছাদ ধসে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে এমনটাই আশঙ্কা করছেন হলের আবাসিক… Read more »
কণ্ঠহীন মানুষের কণ্ঠস্বর হতে চান মাছুম
সেরা ফিচার রাইটার পুরস্কার পেলেন ছাইফুল ইসলাম মাছুম। গত ১৯ মে(২০১৮) রাজধানীর স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা ও গণমাধ্যম অধ্যয়ন বিভাগের ৩য় ফলাবর্তন অনুষ্ঠানে তার হাতে ক্রেস্ট তুলে দেন বিভাগীয় চেয়ারম্যান অধ্যাপক কাজী আব্দুল মান্নান। ফিচার লেখায় প্রথম হয়ে পুরস্কার পাওয়ার পর কথা হয় ছাইফুল ইসলাম মাছুমের সাথে। কথায় কথায় মাছুম জানালেন, পঞ্চম শ্রেনীতে পড়া অবস্থায় ছড়া-কবিতা… Read more »
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যানকে বিজেএসসির ক্যালেন্ডার উপহার
স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান কাজী আব্দুল মান্নানকে সংগঠনের বার্ষিক ক্যালেন্ডার উপহার দিয়েছে বাংলাদেশ জার্নালিজম স্টুডেন্টস কাউন্সিল (বিজেএসসি)। ১৬ মে বুধবার সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়টির ধানমন্ডি ক্যাম্পাসে তার হাতে ২০১৮ সালের এ ক্যালেন্ডার তুলে দেন বিজেএসসির স্টামফোর্ড সংসদের সভাপতি ছাইফুল ইসলাম মাছুম। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- বিজেএসসির স্টামফোর্ড সংসদের দপ্তর সম্পাদক আমিনুর রহমান হৃদয়,… Read more »
সুরের আলোয় আলোকিত মতিন মিয়া
চোখের আলো নেই, কিন্তু সুরের আলোয় আলোকিত তিনি। মন খারাপ থাকলে বাঁশি বাজান। নাম মোহাম্মদ মতিন মিয়া। তবে ক্যাম্পাসে তিনি ‘বাঁশি মতিন’ নামেই পরিচিত। তার বাঁশির মধুর সুর শুনতে ভিড় জমায় ক্যাম্পাসের শিক্ষার্থীরা। মতিন মিয়া জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ইতিহাস বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী। তার সাথে কথা বলেছেন ছাইফুল ইসলাম মাছুম এবং আমি আমিনুর রহমান হৃদয়। … Read more »
স্টামফোর্ড মাদকবিরোধী ফোরামের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী পালন
নানা আয়োজনের মধ্য দিয়ে প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করেছে দেশের বেসরকারি বিশ্ববিদ্যালয়ভিত্তিক মাদকবিরোধী প্রথম সংগঠন ‘স্টামফোর্ড মাদকবিরোধী ফোরাম’। সোমবার সকাল থেকে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়ের ধানমন্ডি ক্যাম্পাসে হওয়া দিনব্যাপী নানা আয়োজনের মধ্যে ছিলো প্রতিষ্ঠাবার্ষিকী কেক কাটা, আলোচনা অনুষ্ঠান, অ্যাওয়ার্ড প্রদান এবং সাংস্কৃতিক পরিবেশনা। আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মাদকের বিরুদ্ধে তরুণদের সংগ্রাম চালিয়ে যাওয়ার আহ্বান জানিয়েছেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের… Read more »



লেখক যে সব মন্তব্য করেছেন