কবিতার মানচিত্র

/

শোন, সেই কবে থেকে ঘুমের ভেতরে খুঁজছে অনেকেই চার্বাক, গৌতম, বুদ্ধ, বাল্মিকী, পাণিনি, কালাপাহাড়, ব্যাস, রবি, জৈমিনি.. জানো, আমি খুঁজিতেছি কাকে? – শুধু তোমাকে, শ্রী সব – তোমাতে আমাকে, তাণ্ডব! (খোঁজাখুঁজি) ‘Be good only for saving yourself and the world’- এই দৃষ্টান্তবাদী নীতির কাব্যিক উপস্থাপন। কবিতাটি আমার। নিজের ভেতরে সন্ধানকর্ম চলছে। ‘তোমাকে’ পেতে হবে। এ-তুমি… Read more »

ক্যাটেগরিঃ পাঠাগার

মহামারীর দিনে ‘সোহরাব সেপেহরি ও অন্যান্য ইরানি কবির কবিতা’ পাঠ

/

বাসায় থাকতে থাকতে কেমন বিরক্ত লাগছিল। তাই সময় কাটানোর জন্য ‘বুক সেলফ’ থেকে বের করলাম ‘সোহরাব সেপেহরি ও অন্যান্য ইরানি কবির কবিতা’। পড়তে গিয়ে কয়েকটি লাইনে আটকে গেলাম; লাইনগুলো ছিল- “যেখানেই আমি থাকি, সেটা বড় কথা নয়, আকাশ সর্বদা আমার। জানলা এবং হাওয়া আমার, ভালোবাসা এবং আলোক, পৃথিবী এবং জল। তাই মাঝে-মাঝে চতুর্দিকে নিঃসঙ্গতার পত্রালী… Read more »

ক্যাটেগরিঃ পাঠাগার

ভাসানী কেন আওয়ামী লীগ থেকে বের হয়ে এলেন?

/

১৯৪৯ সালের ২৩ জুন আওয়ামী মুসলিম লীগ গঠিত হয়। পরদিন পূর্ব পাকিস্তানের চিফ মিনিস্টার নূরুল আমিন তাচ্ছিল্য করে বলেছিলেন, “ওটা ছ’মাসের দল”। নূরুল আমিন মারা গেছেন ১৯৭৪ সালে। নিশ্চয়ই দেখে গেছেন ছয় মাসের দলটির রাজনৈতিক নেতৃত্বে ৭ কোটি বাঙালি একটি স্বাধীন দেশের মানচিত্র এঁকে দিয়েছে। সেই দলটি ২০২০ সালে ৭১ বছর বয়সে পা দিলো। আওয়ামী… Read more »

কেমন হওয়া উচিৎ ‘সাহিত্য সমালোচনা’?

/

সাহিত্য সমালোচনা সম্পর্কে রোমান লেখক হোরেস (কুইন্টাস হোরেসিয়াস ফ্ল্যাককাস) বলেছেন, তিনিই সৎ সমালোচক যিনি ‘সত্য’ ও ‘মিথ্যা’র প্রভেদ বুঝিয়ে দিতে পারেন লেখককে। অহেতুক নিন্দা বা অতিরিক্ত স্তুতি-স্তাবকতা সুষ্ঠু ও শিষ্ট সমালোচনার জন্য গ্রহণীয় নয়। আসলে লেখকের প্রকৃত বন্ধু হবেন তিনি, যিনি মিথ্যার ধূম্রজালে লেখককে আচ্ছন্ন করবেন না, বরং তাকে সত্য সন্ধানে সহায়তা করবেন। আমরা হালে… Read more »

ক্যাটেগরিঃ পাঠাগার

শাহবাগ আন্দোলন নিয়ে যে ভাবনা ছিল ব্লগার রাসেল পারভেজের

/

ছবি: শরৎ চৌধুরী ব্লগার রাসেল পারভেজ মারা গেলেন গত ১৯ ফেব্রুয়ারি। তার সঙ্গে আমার ২০১৩ সালের নভেম্বর মাসে দীর্ঘ আলাপ হয়। শাহবাগের ওপর গবেষণা কাজের সূত্রে তার সঙ্গে সেবার অনেকটা সময় কাটে। ২০১৫ সালে প্রকাশিত ‘শাহবাগের জনতা’ গ্রন্থে  ওই সাক্ষাৎকারের একটি অংশ ছিল। সেই অংশটিই তুলে ধরলাম এই লেখায়। প্রশ্ন: শাহবাগ আন্দোলনটা যে ২০১৩ সালের… Read more »

ইজাজ আহমেদ মিলনের গবেষণায় গ্রন্থভুক্ত গাজীপুরের বাড়িয়ার গণহত্যা

/

এবারের বইমেলায় অন্যপ্রকাশ থেকে মুক্তিযুদ্ধের সময়কার  গণহত্যা নিয়ে ‘১৯৭১ বিধ্বস্ত বাড়িয়ায় শুধুই লাশ এবং’ শিরোনামে বই প্রকাশিত হয়েছে। বইটির ভূমিকা লিখেছেন খ্যাতিমান লেখক সেলিনা হোসেন। আর  বইটির লেখক মুক্তিযুদ্ধ নিয়ে লেখালেখির জন্য বজলুর রহমান স্মৃতিপদক ও কবিতার জন্য সিটি আনন্দ আলো পুরস্কার প্রাপ্ত ইজাজ আহমেদ মিলন। বইটির উপজীব্য গাজীপুরের বাড়িয়ার গণহত্যা। ১৯৭১ সাল। ১৪ মে।… Read more »

ক্যাটেগরিঃ পাঠাগার

বইমেলায় আসছে পার্থ প্রতিমের ‘খোলা হাওয়া’

/

পার্থ প্রতিম দে’র ‘খোলা হাওয়া’ পড়লে একেবারে শেষে এসে থমকে যেতে হবে। ট্র্যাজিক ব্যাথায় কাতর হতে হবে। গল্প খুব সাদামাটা। শেষ অবধি না গেলে গল্পটা একেবারেই টিপিকাল মনে হবে। গল্পে যখন আরেক নারী চরিত্রের প্রবেশ ঘটে তখনও একটা পর্যায় পর্যন্ত মনে হবে – এ তো জানা কথাই। গল্পের ট্র্যাজেডি বুঝতে আপনাকে শেষ পর্যন্ত যেতেই হবে।… Read more »

ক্যাটেগরিঃ পাঠাগার

ইন্দ্রজিৎ সরকারের ‘এইসব কাছে আসা’

/

ইন্দ্রজিৎ সরকারের উপন্যাস ‘এইসব কাছে আসা’ পাঠ শেষে প্রথম যে কথাটি মনে আসে তা হচ্ছে—কী অর্থ বহন করে এইসব কাছে আসা? লেখক এই উপন্যাসে কতিপয় মানব-মানবীর কাছে আসার গল্প শুনিয়েছেন, যে কাছে আসাগুলো দিনশেষে নিরর্থক মনে হয়। মনে হয়, এরা সুখের লাগি প্রেম খোঁজে সুখ মেলে না…। মানুষ মূলত সুখ অন্বেষণকারী প্রাণী। এ তার চিরন্তন… Read more »

ক্যাটেগরিঃ পাঠাগার

বাংলা সাহিত্যের ডিজিটালাইজেশন

/

যদিও ডিজিটালাইজেশন একটি বহুল চর্চিত বিষয় তবুও এর রূপ এবং মাত্রা দিন দিন পরিবর্তিত হচ্ছে । তাই এ বিষয়টি নিয়ে সর্বমহলে ভাবনা ঠিকই থেকে যাচ্ছে। এই যুগে বিশ্বায়ন প্রক্রিয়া ডিজিটালাইজেশনের প্রতিরূপ বললেও ভুল হবে না। কোনো বিষয়ই এখন নির্দিষ্ট সীমারেখার মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলা সাহিত্যও নয়। প্রত্যেকটি সাহিত্যের পটভূমি এবং পাঠক এখন প্রায় সারাবিশ্ব জুড়েই… Read more »

ক্যাটেগরিঃ পাঠাগার

কবিতার পাতায় পাতায় বঙ্গবন্ধু

/

“শোনো একটি মুজিবরের থেকে লক্ষ মুজিবরের কন্ঠস্বরের ধ্বনি-প্রতিধ্বনি  আকাশে বাতাসে ওঠে রণী বাংলাদেশ, আমার বাংলাদেশ। ”- গৌরী প্রসন্ন মজুমদার শুরুতেই বলতে হয়- একুশ-ছাব্বিশ-ষোল। ১৯৫২ সালের ২১শে ফেব্রুয়ারি, ১৯৭১ সালের ২৬ শে মার্চ এবং ১৯৭১ সালের ১৬ই ডিসেম্বর এই তিনটি তারিখ খচিত আমার অস্তিত্ব । বায়ান্নো এবং একাত্তর এই দুটো চেতনা নিয়েই একজন বাঙালি কবির সত্ত্বা।… Read more »