বাংলাদেশে নতুন করোনাভাইরাসের সংক্রমণের শুরু থেকেই নাগরিক জীবন আটকে গিয়েছিল চার দেওয়ালের ভেতরে। অবরুদ্ধ থাকতে থাকতে আবার তা ক্লান্তও করেছিল মানুষকে। মানুষ ঘরে থেকেও খুঁজে বেড়াতো একটু বুক ভরে শ্বাস নেওয়ার উন্মুক্ত জায়গা। লকডাউন শিথিল হওয়ার সময় ঢাকার আশুলিয়া বেড়িবাঁধ তেমনি প্রশান্তির জায়গা হয়ে দেখা দিল অনেকের কাছে। মাস দুয়েকের লকডাউনে কর্মহীন মানুষগুলোরও দু’পয়সা রোজগারের… Read more »
ফিচার পোস্ট আর্কাইভ
রেডিও নস্টালজিয়া
ছোটবেলা থেকেই রেডিও শোনা শুরু। যখন বাড়িতে ছিলাম তখন বাবার রেডিও নিয়ে সব ভাইবোন মিলে শুনতাম। ঘরবন্দি এই পরিস্থিতিতে রেডিও শোনার সেই অতীত মনে পড়ে গেল। ২০০৬ সাল। এসএসসি পাসের পর বাড়ি ছেড়ে নিজ উপজেলার কলেজে ভর্তি হই। তখন মেসে কেচিবো ১০ ব্যান্ডের একটা রেডিও কিনেছিলাম। রেডিওটা খুবই ভাল ছিল। আজও কেচিবো ১০ ব্যান্ড রেডিও… Read more »
বাউল নিপীড়ন করে কি সাংস্কৃতিক বিপ্লব হয়?
চর রামনগর গ্রামের ২৮ জন বাউলের কথা কি কারও মনে আছে? অথবা যশোরের ডুমদিয়া গ্রামের বাউল মুক্তার হোসেনের কথা? মনে পড়ছে না তো? তাদের কথা তো আমরা বেমালুম ভুলে গিয়েছি। বাউল গান গাওয়ার অপরাধে চুল-দাড়ি কেটে মসজিদে নিয়ে তওবা করানো হয়েছিল, মামলা ঠুকে দেওয়া হয়েছিল। পরে অবশ্য রাজনৈতিক চাপে মামলা তুলে নিতে হয়েছিল। ডেরায় বসে… Read more »
ভ্যানে সাজানো জীবিকার পসরা
অদৃশ্য এক ভাইরাস মানুষের জীবনধারা পাল্টে দিয়েছে। অতি সংক্রামক এই ব্যাধি থেকে বাঁচতে অধিকাংশ নগরবাসীকে স্বেচ্ছায় ঘরবন্দি থাকতে হচ্ছে। কিন্তু দিন এনে দিন খাওয়া মানুষগুলোর একটি অংশ জীবিকার তাগিদে ঘর থেকে বেরুতে বাধ্য হচ্ছেন। কাক ডাকা ভোরে ভ্যান নিয়ে ছুটে যাচ্ছেন পাইকারি মার্কেটে। পসরা সাজিয়ে ঘুরে বেড়াচ্ছেন নগরীর বিভিন্ন অলি-গলিতে। নুরুদ্দিন এক সময় পাইকারি চালের… Read more »
নরওয়েতে ঘরবন্দি জীবনে জমে ওঠা হতাশা
নরওয়েতে জনসংখ্যা তুলনামুলক অনেক কম। সম্ভবত এ কারণেই এই মহামারী এতো ছড়িয়ে পড়েনি। এরমধ্যে করোনাভাইরাস সংক্রামণের সংখ্যাও কমে এসেছে। অবরুদ্ধ পরিস্থিতি কাটিয়ে নরওয়ে ফিরছে স্বাভাবিক জীবনযাত্রায় বাচ্চাদের স্কুল খুলে দেওয়া হচ্ছে এখানে। তারমানে আমাদের ব্যস্ততাও আগের মত স্বাভাবিক হতে যাচ্ছে। পরিবার নিয়ে বাংলাদেশে ফিরিনি এই মহামারীতে। নরওয়েতেই রয়ে গেছি।নরওয়েতে লকডাউন শুরু হয়েছে সেই মার্চ মাসের… Read more »
অবরুদ্ধ লোকালয়ে আকাশজুড়ে ঘুড়ি
বছরের এই সময়টাতে ঘুড়ি ওড়ানোয় মেতে ওঠে শিশু আর বড়রা। কিন্তু এই বছরের এই সময়টা ভিন্নভারে ধরা দিয়েছে। কিন্তু মহামারী ভুলে থাকতে ঘুড়ি উড়িয়েই যেন সুন্দর একটা দিনের প্রার্থনা উড়িয়ে দিচ্ছে মানুষের আকাশজুড়ে। ছোট-বড় অনেকেই পারিবারিকভাবে এখন বিকেলটা বাড়ি ছাদেই কাটান। বাবা-কাকার সঙ্গে বাড়ির ছোটরাও ঘুড়ি ওড়াতে যোগ দিচ্ছেন। জীবিকার অনেক খাতে এখন লাগাম… Read more »
করোনাভাইরাস: স্লোভেনিয়াতে কেমন আছে বিদেশি শিক্ষার্থীরা
বিশ্বের অন্যান্য দেশের মতো স্লোভেনিয়াতেও ঘটেছে কোভিড-১৯ সংক্রমণ। গত ১৯ মার্চ থেকেই প্রাণঘাতী করোনাভাইরাসের বিস্তার রোধ করার জন্য সম্পূর্ণ স্লোভেনিয়াতে জরুরি অবস্থা জারি করা হয়েছিলো। তবে এখনও স্লোভেনিয়ার বেশ কিছু প্রতিষ্ঠান খোলা রাখা হয়েছে। কিছু কারখানা সীমিত পরিসরে তাদের কার্যক্রম পরিচালনা করছে। দেশটিতে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান গত ১৬ মার্চ থেকে পুরোপুরি বন্ধ ঘোষণা করা… Read more »
করোনাভাইরাস: সরকারি নির্দেশনা-সুরক্ষা পায়নি মহল্লার ডাক্তাররা
খিলগাঁওয়ের সাধারণ রোগীদের কাছে একজন দেবতুল্য মানুষ ডা. জিয়াউল হক।। ১০ বছর ইরানের একটি হাসপাতালে চিকিৎসাসেবা দিয়ে ১৯৯৪ সালে দেশের টানে ছুটে আসেন। থিতু হন ঢাকার খিলগাঁও তিলপাপাড়ায়। সেই থেকে শুরু ব্যক্তিগত বা প্রাইভেট প্র্যাকটিস। দূর-দূরান্ত থেকেও প্রতিদিন অসংখ্য রোগী আসেন তার কাছে চিকিৎসা নিতে। গরীব ও দুঃস্থ রোগীদের আর্থিক বিষয়টি তার বিবেচনায় প্রাধান্য পায়… Read more »
করোনাভাইরাস: অবরুদ্ধ জীবনগাথা
ইতালিতে সংক্রমণ ব্যাপকহারে ছড়িয়ে গেলে সেখানে বাইরে চলাচল সীমিত করতে কঠোর হয় প্রশাসন। ছবি- রয়টার্স সরকারি বরিশাল কলেজ থেকে গ্রাজুয়েশন শেষ করে নিজেকে কোথাও যুক্ত করার চেষ্টায় আছি প্রতিনিয়ত।একটি সুযোগও আসে মার্চের শুরুর দিকে। ইন্টারভিউ দেওয়ার ডাক পড়ে ঢাকাতে। ততদিনে করোনাভাইরাস নিয়ে কিছুটা আতঙ্কিত হতে শুরু করেছে দেশবাসী। সরকার সকল স্কুল-কলেজ বন্ধ ঘোষণা করেছে,… Read more »
করোনাভাইরাস: লকডাউনে ফাঁকা বগুড়ার সড়ক
করোনাভাইরাসে সংক্রমণ ঠেকাতে বাংলাদেশে চলছে সামাজিক দূরত্ব মেনে চলার নির্দেশনা। ঘরবন্দি রয়েছে অনেকেই। অনেক এলাকাই লকডাউনের মধ্যে দিয়ে যাচ্ছে। উত্তরবঙ্গের বগুড়াতেও জনসাধারণের চলাচলে এসেছে সীমাবদ্ধতা। বগুড়ার সব পার্ক বন্ধ রাখা হয়েছে। শহীদ খোকন পৌর শিশু উদ্যানের প্রধান ফটকেও ঝুলছে তালা। বগুড়ার সবচেয়ে ব্যস্ততম স্থান সাতমাথা। সাতটি রাস্তা এসে মিলেছে এখানে। অনেকে বলে থাকেন,… Read more »