যানজট কমাতে রাজধানীর বাস টার্মিনালগুলো স্থানান্তর করতে হবে

/

সায়েদাবাদ বাস টার্মিনাল যানজট কমাতে একের পর এক পরিকল্পনা নেওয়া হলেও আশানুরূপ ফল এখনও এখনও চোখে পড়ছে না। ফলে সীমাহীন যানজট যন্ত্রণা নিয়ে চলতে হচ্ছে ঢাকাবাসীকে । যানজট কমানোর একটি কার্যকর পন্থা ছিল ঢাকা শহরের বিভিন্ন জায়গায় অবস্থিত বাস টার্মিনালগুলোকে বিকেন্দ্রীকরণ। অর্থাৎ এগুলোকে রাজধানীর বিভিন্ন কেন্দ্রীয় ও ব্যস্ত স্থান থেকে কিছুটা বাইরের দিকে সরিয়ে নেওয়া।… Read more »

জৈন্তাপুরে লাল শাপলার রাজ্যে

/

 ছবি: খায়রুল ইসলাম লাল জামা পরে জলের উপর অজস্র শাপলা দাঁড়িয়ে আছে মাথা উঁচু করে।পর্যটককে মুগ্ধ করছে তারা। নৌকাকে পথ করে দিতে কুর্নিশ করে সরে যাচ্ছে দু-দিকে। বলছি সিলেটের জৈন্তাপুর উপজেলার লাল শাপলার রাজ্য খ্যাত ডিবির হাওয়ের কথা। হাওরের একদিকে আকাশের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে সবুজ জৈন্তা-খাসিয়া পাহাড়। পাহাড়ের গায়ে  সাদা মেঘের উড়াউড়ি, তার… Read more »

আন্তর্জাতিক খেলায় ‘রেফারি’ হতে তৈরি হচ্ছে দেশের নারীরা

/

ছবি: বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ফুটবলে বাংলাদেশের নারীদের উত্থানের পর এবার আন্তর্জাতিক অঙ্গনে ম্যাচ পরিচালনার জন্য তৈরি হচ্ছেন নারী রেফারিরা। উন্নত রেফারিংয়ের জন্য ২০০৬ সালে দেশে ছেলেমেয়ে উভয়ের জন্য বিশেষ রেফারিং প্রশিক্ষণ শুরু হয়। ২০১৪ সালে প্রথমবারের মতো শুধুমাত্র নারী রেফারিদের জন্য বিশেষ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়। এ বছর আরো একধাপ এগিয়ে নারী রেফারিদের নিয়ে প্রথমবারের… Read more »

মেতে উঠি আমড়ার উৎসবে

/

আমাদের দেশি ফলের মধ্যে আমড়া একটি জনপ্রিয় সুস্বাদু ফল। বরিশাল, পিরোজপুর ও স্বরুপকাঠি এলাকায় এই ফলটি বেশি পাওয়া যায়। এই এলাকায় দুই জাতের আমড়া চাষ হয়; দেশি আমড়া ও বিলাতি আমড়া। তবে এখানে দেশি আমড়া বেশি পাওয়া যায়। বিলাতি ও দেশি দুই ধরনের আমড়া থেকেই সুস্বাদু আচার, চাটনি এবং জেলি তৈরি করা যায়। তরকারি হিসেবেও… Read more »

ভেঙ্গে যাওয়ার আগে রাজমনি-রাজিয়ার শেষ ‘শো’

/

‘রাজমনি’ ও ‘রাজিয়া’ একই মালিকের দুটি সিনেমা হল। একই ভবনেই অবস্থিত। রাজমনির দর্শক ধারণ ক্ষমতা ৯০০; আর রাজিয়ার ২৪৩। ভেঙে ফেলার ঘোষণা আসার পর রাজমনি হলের ভেতরের যন্ত্রপাতি খুলে নেওয়া শুরু হয়। ‘রাজিয়া’ হলেরও ভাঙার কাজ শুরু হবে। ১৮ অক্টোবর। শুক্রবার। বেলা ৩টা। রাজিয়া হলে সর্বশেষ শো চলছে। এরপর থেকে আর কখনো এ নামের হলটিতে… Read more »

তুরাগে ফিরছে প্রাণের ছোঁয়া

/

পানি দূষণের ব্যাপারটা তুলনায় নিয়ে এলে বুড়িগঙ্গার পরেই আসবে তুরাগ নদীর নাম । বিশেষ করে শুকনো মৌসুমে এই নদী দেখে বিশ্বাসই করতে পারতাম না যে এখানে স্কুলে থাকতে দলবল ধরে গোসল করেছি; তীরের স্বছ পানিতে বারবার গামছা দিয়ে ছোট মাছ ধরারও চেষ্টা করেছি। সর্বশেষ ২০০৪ সালের শেষ দিকে খালাতো বোনের শ্বশুরবাড়ি বনগাঁওতে গিয়ে নদীতে নেমেছি… Read more »

ধর্মীয় উৎসবের সার্বজনীনতা ও অর্থনৈতিক উপযোগ

/

ধর্মীয় উৎসবগুলোর অর্থনৈতিক উপযোগীতাই বেশি। বিশ্বব্যাপী অর্থনীতিতে গতি সঞ্চারে ধর্মীয় উৎসবগুলো যুৎসই ভূমিকা রাখে। দ্যোতনা যোগ করে অর্থে ও অর্থনীতিতে। বড়দিন, ঈদ, দূর্গাপূজা, শ্যামা পূজা, বৌদ্ধ পূর্ণিমাসহ পৃথিবীতে চালু থাকা সকল ধর্মের প্রধান প্রধান উৎসবগুলো স্ব স্ব অনুসারিদের ধর্মীয় ভাবগম্ভীর্যে উদ্বেলিত-উদ্ভাসিত করার পাশাপাশি, দারুণ রকমের অর্থনৈতিক কর্মযজ্ঞও সম্পাদন করিয়ে নেয়। ধর্মাচারণের আর্থিক গুরুত্ব এখানেই। বলা… Read more »

গোপালগঞ্জের বিশ্ববিদ্যালয়ের ঘটনায় ফৌজদারি মামলা কেন নয়?

/

গত ১১ সেপ্টেম্বর গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী ও কর্মরত সাংবাদিক ফাতেমা তুজ জিনিয়াকে বহিষ্কারের পর  আলোচনায় আসে শিক্ষা প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. খোন্দকার নাসির উদ্দিনের ফেইসবুক আইডি হ্যাক, বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা বানচালের হুমকিসহ একাধিক অভিযোগে ওই ছাত্রীকে বহিষ্কার করা হয়। কিন্তু বিশ্ববিদ্যালয় প্রশাসন একটি… Read more »

ব্যাংককের আদলে ঢাকার খালগুলোতেও চলুক যাত্রীবাহী জলযান

/

  ঢাকা শহরের মৃত-অর্ধমৃত খালগুলো যদি আবার প্রবাহমান করা যায় তাহলে আজকের এই অসহনীয় যানজট থেকে মুক্তি পাওয়ার একটা পরিকল্পিত বিকল্প পেত ঢাকাবাসী।  ঢাকার খালগুলো পুনরুদ্ধার করে গণপরিবহন প্রকল্পের সাথে  সমন্বয় করা গেলে যানজটের টেকসই সমাধান যেমন সম্ভব, তেমনি মেগাপ্রকল্পগুলোর সুফল নিম্ন আয়ের মানুষের কাছে পৌঁছানোও সম্ভব হত। ব্যাংককে যানজট নিরসনের যে প্রকল্পগুলো শহরের প্রাচীন খালের… Read more »

ঈদযাত্রায় উত্তরের পথে ২৭ ঘণ্টা

/

মির্জাপুরের কাছাকাছি জ্যামে আটকা পড়ে মানুষ বাইরে বেড়িয়ে এসেছে   দীর্ঘ ২৭ ঘন্টার বিরতিহীন যাত্রা শেষে অবশেষে গন্তব্যে পৌঁছাতে পেরেছি। ভাবছেন টেকনাফ-তেঁতুলিয়া ঘুরে এলাম? মোটেই না। মাত্র ৩২২ কিলোমিটার রাস্তা, ঢাকা থেকে রংপুরে আমার বাড়িতে আসতে এই সময় লাগল। যার মধ্যে ২৫ ঘন্টাই ছিলাম বাসে আর বাকি সময়টুকু ঢাকায় বাসা থেকে বাসস্টপে যাওয়া এবং রংপুরে… Read more »