সন্তানসহ পরিবারের সদস্যদের মৃত্যুর অনুমতি চেয়ে জেলা প্রশাসকের কাছে আবেদন করেছেন মেহেরপুরের এক বাবা। তাঁর দুই সন্তান ও এক নাতি দুরারোগ্য অসুখে আক্রান্ত। দেশে-বিদেশে তাদের চিকিৎসা করিয়ে বাঁচানোর কোনো পথ পাননি। মেহেরপুর জেলা শহরের ৩ নম্বর ওয়ার্ডের বেড়পাড়া গ্রামের ফল ব্যবসায়ী জনৈক তোফাজ্জেল সম্প্রতি জেলা প্রশাসক বরাবর আবেদন করে তার দুই ছেলে ও এক নাতির… Read more »
অন্য দেশে অন্য মিশনে: দুই হাজার মিটার উচ্চাতার মুশিকি বাজার
পূর্ব প্রকাশিতের পর (১০ম কিস্তি) প্রচণ্ড ঠান্ডা উপেক্ষা করে পর দিন ২৩ নভেম্বর সকালে ঘুম থেকে উঠলাম। বাথরুমের পানি বরফের মতো ঠাণ্ডা মনে হল। পূর্ব দিকে দুই পাহাড় শ্রেণির মধ্য দিয়ে সূর্য উঁকি দিয়েছে। চার দিক হালকা কূয়াশা আছে। পাহাড়ের ঢালুতে ঘাসের উপর জমে আছে সাদা সাদা পানিকণা। গত কাল গোধূলিতে এ মুশিকি উপত্যকার ব্যান-ইন্জিনিয়ার… Read more »
টিভি সিরিয়াল সুলতান সুলেমানঃ নিজেদেরই উচ্চতায় উঠতে হবে
সুলতান সুলেমান সম্পর্কে প্রথম জানতে পারলাম বাংলাদেশের বেসরকারি টেলিভিশন আর্টিস্টদের প্রতিবাদের খবর থেকে। জানলাম, বেসরকারি টেলিভিশন,দীপ্ত টিভি নাকি তুর্কি ভাষায় নির্মিত বিশাল কলেবরের একটি ধারাবাহিকের বাংলা ডাবিং প্রচার করছে। এ ধারাবাবিহক এতটাই জনপ্রিয়তা পেয়েছে যে দর্শকরা দীপ্ত টিভির দিকে ঝুঁকে পড়েছে। আর এ বিদেশি সিরিয়ালের বাংলা ডাবিং এর সাফল্য অন্যান্য টেলিভিশনগুলোকেও তারাও অনুরূপ বিদেশি সিরিয়ালের… Read more »
অন্য দেশে, অন্য মিশনেঃ গোমা থেকে মুশিকি
মেজর রুজিনার নেতৃত্বে কনভয় ২৩ নভেম্বর বিকেল সাড়ে তিনটার দিকে আমরা গোমার মুনিগি ব্যানইনজিনিয়ার ক্যাম্প থেকে মুশিকির দিকে রওয়ানা দিলাম। আমাদের কনভয়ের নেতৃত্ব দিলেন মেজর রুজিনা। মেজর রুজিনা আর্মির ইডুকেশন কোরের অফিসার। তিনি বাংলায় অনার্স মাস্টার্স সম্পন্ন করে সেনাবাহিনীর শর্টকোর্সে প্রবেশ করেছেন। অত্যন্ত মিশুক একজন মহিলা অফিসার। যদিও মুশিকিতে পৌঁছার পূর্বে তার সাথে আমাদের মিথস্ক্রিয়া… Read more »
মুশিকি ক্যাম্প: কঙ্গোর সুইজারল্যান্ড
মুশিকি ক্যাম্পে যখন উপস্থিত হলাম, তখন সূর্য পাহাড়ের ওপারে ঢলে পড়ে পড়ে অবস্থা। কিন্তু পশ্চিমের পাহাড়ের ওপারের সূর্যের আলো পূর্বের পাহাড়ের গায়ে লেগে প্রতিফলিত হচ্ছে বলে মুশিকি উপত্যাকায় এখনও অন্ধকার নেমে আসেনি। ক্যাম্পের ক্যাম্পাসে গাড়ি থেকে নেমেই বুঝতে পারলাম, এ স্থান ভিন্ন রকম কেবল প্রাকৃতিক সৌন্দর্যেই নয়, তাপমাত্রার পার্থক্যের জন্যও। মুনিগি ক্যাম্পেই মেজর হাবিব আমাদের… Read more »
কিগালির জেনোসাইড জাদুঘরে কিছুক্ষণ
সাত দিনের ছুটিতে রুয়ান্ডা দেখার জন্য সময় পেলাম মাত্র দুটো পূর্ণ দিন। প্রথম দিন কিগালিতে পৌঁছিলাম অতি ভোরে। উগান্ডা থেকে বাসে করে প্রায় সারারাত ভ্রমণ। আগের দিনটাও গেছে ভ্রমণেই। তাই গত ৪৮ ঘন্টায় কেবল বাসের মধ্যেই যতটুকু ঘুম হয়েছিল সেটার উপর ভর করেই সকাল সকাল বের হলাম কিগালি শহর দেখতে। রুয়ান্ডার কিগালি শহরটি নিজেই একটি… Read more »
তথাকথিত শীতবস্ত্র বিতরণঃ কবে বন্ধ হবে দারিদ্র্য প্রদর্শনের এ নির্লজ্জতা?
প্রতি বছর শীতকাল এলেই আমাদের দেশের এক শ্রেণির তথাকথিত গরীবে নেওয়াজ শীতার্তদের মাঝে গরম কাপড় বিতরণ শুরু করেন। এ কাজে সরকার নয়, কিছু কিছু ব্যক্তি, সংগঠন ও অর্থলগ্নী বা লাভজনক প্রতিষ্ঠানই অগ্রগণ্য। তাদের শীত বস্ত্র বিতরণের ঘটা দেখলে মনে হয়, দেশের মানুষ শীতে কাঁপতে কাঁপতে মৃতপ্রায়। কিন্তু তাদের শীতবস্ত্র কেনার সামর্থ্য নেই। তাই এ মৃত্যুপদযাত্রী… Read more »
অন্য দেশে, অন্য মিশনেঃ মুনিগি ক্যাম্প ও নাইরোগোঙ্গো
পূর্ব প্রকাশিতের পর/ ষষ্ঠ কিস্তি মুনিগি ক্যাম্প বিমান বন্দরের বাইরের সড়কটি বেশ পরিষ্কার। কিন্তু একটু পরেই শুরু হল পাথরের উপর দিয়ে চলাচল। সামনে নাইরোগোঙ্গো জীবন্ত আগ্নেয়গিরি চোখে পড়ছে। আমাদের ড্রাইভার জানাল গোটা শহরটাই এমনি পাথরে ভরা। এখান থেকে প্রায় ২০ কিলোমিটার দূরে নাইরোগোঙ্গো আগ্নেয় পর্বতের অগ্নুৎপাতের ফলে প্রবাহিত লাভা থেকেই এসব পাথরের তৈরি। চাইনিজ একটি কোম্পানি… Read more »
অন্য দেশে, অন্য মিশনেঃ বুনিয়া থেকে গোমা
পূর্ব প্রকাশিতের পর বুনিয়া থেকে গোমা ২৩ নভেম্বর, ২০১৬, বুধবার। সকালের নাস্তা সেরে সোয়া আটটার মধ্যেই আমাদের বিমান বন্দরের দিকে রওয়ানা হতে হল। পিছনে পড়ে রইল ইন্দ্রোমো ক্যাম্প আর এ ক্যাম্পের বাংলাদেশি সেনা অফিসারদের আতিথ্য। আমাদের মূল হোস্ট ছিলেন লে. কর্নেল জাহিদ। কিন্তু এ ব্যাটালিয়নসহ আশেপাশের অন্যান্য ইউনিটের অফিসারগণও আমাদের যথেষ্ঠ আদর- আপ্যায়ন করেছেন। প্রত্যেকের… Read more »
লেখক যে সব মন্তব্য করেছেন