ঋতু পরিবর্তনের ধারায় ষড়ঋতুর তৃতীয় ধাপের শুরুতে দাঁড়িয়ে প্রিয় ব্লগের সকল নাগরিক সাংবাদিক বন্ধুদের জানাই শরতের উড়ো সাদা মেঘ, পাল তোলা নৌকা, দখিনা হাওয়া আর কাশফুলের শুভেচ্ছা। দেশের অবস্থা বর্তমানে খুব একটা যে ভালো নেই জানি তা সবারই গোচরে রয়েছে। উত্তরাঞ্চলে ভয়াবহ বন্যায় পিড়ীতদের আর্তনাদ আমাদেরও করেছে বেদনাহত। আমরা প্রত্যেকেই চেষ্টা করবো সাধ্যমতো তাদের পাশে দাঁড়াবার জন্য। এর মাঝেও আমাদের প্রিয় ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের ঐতিহ্য এবং সবার ভালোবাসার ও আবেগের একটি বিষয় নিয়ে আপনাদের সামনে লেখাটি উপস্থাপন করছি। ভুল-ত্রুটি মার্জনীয়।
প্রিয় নাগরিক সাংবাদিকবৃন্দ, এই ব্লগে বিভিন্ন নাগরিক সমস্যা নিয়ে আপনারা নিয়ত বিভিন্ন লেখা ও মতামত দিয়ে থাকেন। বলা যায়, নাগরিক সমস্যা নিয়ে নাগরিকদের মতামত প্রকাশের সবচেয়ে বড় ও পথপ্রর্শক মাধ্যম হচ্ছে এই ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম।
নিয়মিত নাগরিকদের মতামত প্রকাশের ব্যবস্থা করার পাশাপাশি নাগরিক সাংবাদিকদের এইসব মূল্যবান কথাগুলো মলাটবদ্ধ করে তা জনপ্রতিনিধি ও যথাযথ কর্তৃপক্ষের নিকটও পৌঁছে দেয়ার কাজটি করেছে প্রিয় ব্লগ।
এর মধ্যে ২০১৬ সালে নাগরিক সাংবাদিকদের ভ্রমণ বিষয়ক লেখা নিয়ে নগর নাব্য’র একটি সংকলন বের করা হয়। যেটি পাঠক মহলে বেশ সাড়া জাগিয়েছিলো। এই সাফল্যের ধারাবাহিকতায় ২০১৭ সালের ফেব্রুয়ারিতে নগরের বিভিন্ন সমস্যা নিয়ে ব্লগে নাগরিক সাংবাদিকদের লেখা নিয়ে করা নগর নাব্য সংকলন ‘মেয়র সমীপেষু’ বের করা হয়, যা এখনো পর্যন্ত বিভিন্ন মহলে নন্দিত হয়ে আসছে।
এই সংকলনটি প্রকাশের পর থেকে নাগরিকদের সংকলিত কথাগুলো জনপ্রতিনিধি ও যথাযথ কর্তৃপক্ষের কাছে পৌঁছানোর চেষ্টা করা হয়েছে। গত ফেব্রুয়ারিতে রাজধানীর ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত মোড়ক উন্মোচন অনুষ্ঠানের দিনেই উপস্থিত ছিলেন ঢাকা দক্ষিণ সিটি করপোশনের মেয়র জনাব সাঈদ খোকন। তিনি ঐদিন নগর নাব্য’র মোড়ক উন্মোচন করেন, উপস্থিত নাগরিক সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। অনেক সমস্যা সমাধানের আশ্বাস দেন।
এরপর এ বছরের মার্চে নাগরিক সাংবাদিকরা নারায়নগঞ্জ সিটি করপোরেশনের মেয়র সেলিনা হায়াৎ আইভীর সঙ্গে দেখা করে তার হাতে তুলে দেন নগর নাব্য।
এপ্রিলে সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান লুৎফুর রহমানের সঙ্গে দেখা করে তার হাতে নগর নাব্য মেয়র সমীপেষু তুলে দেন নাগরিক সাংবাদিকরা।
জুনের শেষে ঠাকুরগাঁও পৌরসভার মেয়র মির্জা ফয়সল আমীনের সাথে এবং রংপুর সিটি করপোরেশনের মেয়র সরফুদ্দিন আহমেদ ঝন্টুর’র সাথে দেখা করে তাদের হাতে নাগর নাব্য- মেয়র সমীপেষু তুলে দেন নাগরিক সাংবাদিকরা।
এছাড়া সরকারের মন্ত্রী ও প্রশাসনিক পর্যায়েও পৌঁছে যায় নগর নাব্য মেয়র সমীপেষু। ফেব্রুয়ারি মাসেই নাগরিক সাংবাদিক সুমন দে’র উদ্যোগে সিলেটে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর হাতে দেয়া হয় নাগরিকদের কন্ঠস্বর নগর নাব্য’র সংকলনটি।
পরের মাস মার্চে প্রিয় সুমন দে দাদার উদ্যোগেই বেসামরিক বিমান ও পর্যটন মন্ত্রী রাশেদ খান মেননের কাছে পৌঁছে দেয়া হয় নগর নাব্য।
মার্চে চাঁদপুর জেলা প্রশাসনের কর্মকর্তা এডিসি আবদুল হাই এর কাছে নগর নাব্য পৌঁছে যায় নাগরিক সাংবাদিক রিফাত কান্তি সেনের উদ্যোগে।
নগর নাব্য- মেয়র সমীপেষু’র এই সাফল্যের প্রবাহের পরে নাগরিক সাংবাদিকদের সামনে একটি নতুন থিম, ‘চলচ্চিত্র’, নিয়ে নগর নাব্য প্রকাশের প্রস্তাব তুলে ধরতে চাই। আশা করি পূর্বের মতো করে এই সংকলনের বার্তাও পৌঁছে দেয়া হবে নাগরিক সাংবাদিক ও যথাযথ কর্তৃপক্ষের কাছে। তাহলে মূল আলোচনায় যাওয়া যাক।
চলচ্চিত্র কেবল একটি বিশাল স্ক্রিন নয়, একে কেন্দ্র করে রয়েছে বাণিজ্য, জীবিকা, পেশা, মেধা, সংস্কৃতি, বিনোদন, প্রযুক্তি, দক্ষতা, গবেষণা, খবর। চলচ্চিত্র শিল্পের সাথে দর্শকদের রয়েছে গাঢ় মেলবন্ধন। চলচ্চিত্র নির্মিত হয় দর্শকদের জন্যই। চলচ্চিত্রের জনপ্রিয়তা মাপা হয় দর্শক চাহিদার ভিত্তিতে। বাংলাদেশের চলচ্চিত্রের উজ্জ্বল ইতিহাস যেমন রয়েছে, তেমনি রয়েছে মুখ থুবড়ে পড়ার গল্প। রয়েছে সম্ভাবনার কথাও। সবকিছুর সাথেই দর্শক সম্পর্ক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এই দর্শকরা আসলে বাংলাদেশের বিভিন্ন শ্রেণী, পেশা, বয়স, শিক্ষা ও শহর-নগরের নাগরিক।
নাগরিকদের চোখে বাংলাদেশের সিনেমার হালচাল চর্চিত হবে নগর নাব্য ২০১৮ পর্বে। এই নাগরিকরা ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের নাগরিক সাংবাদিক। তারা তুলে ধরবেন রুপালি পর্দার, পর্দার পেছনের ও পর্দার বাইরের সিনেমা শিল্পের নানা রঙ, তাদের লেখায়, তাদের ধারণকৃত ছবিতে।
প্রস্তাবিত থিম: সিনেমা
প্রস্তাবিত প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৮
প্রস্তাবিত থিমকে কেন্দ্র করে যে সকল বিষয়ে আলোকপাত হতে পারে –
১. বাংলা সিনেমার বিবর্তন, একাল-সেকাল
২. সিনেমা হল– সংকট, বন্ধ হয়ে যাওয়া, জেলা-উপজেলায়/পৌরসভায় সিনেমা হল না থাকা, সিনেমা হলের মান ও পরিবেশ, সিনেপ্লেক্স, স্ক্রিন ও সাউন্ড সিসটেম, সিনেমা হলের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা, হল বাণিজ্য
৪. সিনেমা শিল্প কেন্দ্রিক জীবিকা, সিনেমা হল পার্শ্ববর্তী জীবিকার হালচাল – ব্ল্যাকার, মুড়ি-চানাচুরওয়ালা, বাদামওয়ালা, চাওয়ালা
৫. যৌথ প্রযোজনার সিনেমা
৬. বাংলা সিনেমার গল্প – সাহিত্য, মৌলিকতা, সৃজনশীলতা, বিনোদন, বৈচিত্রতা
৭. বাংলাদেশি সিনেমায় প্রযুক্তি, ক্যামেরা
৮. বাংলা সিনেমার আন্তর্জাতিক বাজার
৯. বাংলাদেশি অভিনয়শিল্পীদের আন্তর্জাতিক ‘সুপার স্টার’ ব্যক্তিত্ব
১০. বাংলা সিনেমার বাজেট, সিনেমার আয়-ব্যয়, বক্সঅফিস আলোচনা
১১. চলচ্চিত্র সমালোচক – আন্তর্জাতিক সমালোচক ব্যক্তিত্ব, বাংলাদেশে চলচ্চিত্র সমালোচক
১২. সংবাদপত্রে, টেলিভিশনে এবং সাংবাদিকতায় চলচ্চিত্র
১৩. বাংলা সিনেমায় নকল
১৪. বাংলা সিনেমার পোস্টার – বিবর্তন, জীবিকা, আধুনিকায়ন, মান
১৫. বাংলা সিনেমার প্রচারণা কৌশল
১৬. বাংলাদেশি সিনেমায় ভারতীয় শিল্পী অথবা ভারতীয় সিনেমায় বাংলাদেশি অভিনয় শিল্পী
১৭. বাংলাদেশি সিনেমায় নায়ক-নায়িকা – সংকট, অভিনয় দক্ষতা, নাচ-গান পারদর্শীতা, বাচনভঙ্গি, মেকআপ, নতুন মুখ, নায়ক-নায়িকাদের চলচ্চিত্র ত্যাগ-বিরতী-প্রত্যাবর্তন, গ্রুমিং
১৮. নারী প্রধান বাংলাদেশি সিনেমা – উদাহরণ, সম্ভাবনা, সংকট, গল্প
১৯. উৎসবকেন্দ্রীক সিনেমা বাণিজ্য – উদাহরণ, সম্ভাবনা
২০. চলচ্চিত্র পুরস্কার – আয়োজন, মান, আন্তর্জাতিক তুলনা
২১. পাইরেসি
নিয়মাবলী:
১। লেখক ও নাগরিক সাংবাদিকরা স্বাভাবিক নিয়মে ব্লগে তাদের লেখা প্রকাশের জন্য জমা দেবেন এবং লেখা ব্লগে প্রকাশযোগ্য হলে ব্লগ টিম তা প্রকাশ করবেন।
২। চলচ্চিত্র বিষয়ে ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে প্রকাশিত সাম্প্রতিক লেখা নগর নাব্য ২০১৮ এর জন্য প্রাথমিক মনোনয়ন হিসেবে নেয়া হবে। লেখক নিজের অথবা সহলেখকদের প্রকাশিত লেখার লিংক মনোনয়ন হিসেবে এই প্রস্তাবনা পোস্টে মন্তব্য করে জমা দিতে পারেন।
৩। লেখায় মৌলিকতা কাম্য। লেখা বিস্তারিত, বিশ্লেষণধর্মী, ব্যক্তি অভিজ্ঞতার আলোকে, তথ্য সমৃদ্ধ, সাক্ষ্যাৎকার সমৃদ্ধ, বস্তুনিষ্ঠ হওয়া বাঞ্ছনীয়।
৪। ব্যবহৃত তথ্যের সঠিক সূত্র উল্লেখ আবশ্যক। সূত্র হিসেবে উইকিপিডিয়া উল্লেখ গ্রহণযোগ্য হবে না।
৫। কোনো রেফারেন্স থেকে হুবহু কপিপেস্ট গ্রহণযোগ্য নয়।
৬। সূত্র/পরিচিতি উল্লেখ করে ব্যক্তি উক্তি উদ্ধৃত করা যাবে।
৭। সাল, তারিখ, স্থান, ব্যক্তি, পরিচয় এবং চলচ্চিত্রের নাম সঠিকভাবে লেখা আবশ্যিক।
৮। লেখায় বানান সচেতনতা জরুরি।
৯। লেখায় লেখকের ধারণকৃত ছবি যুক্ত করাকে উৎসাহিত করা হচ্ছে।
১০। সিনেমার রিভিউ নিরুৎসাহিত হবে। উৎসাহিত হবে ছবি-তথ্য সহকারে মৌলিক গবেষণামূলক ও নাগরিক সাংবাদিকতামূলক লেখা।
১১। ব্লগে লেখা প্রকাশের পর ভিন্ন সাইটে ও সামাজিক মাধ্যমে একই লেখা প্রকাশ ‘না’ করার আহবান জানানো যাচ্ছে। তবে প্রকাশিত পোস্ট লিংক সামাজিক মাধ্যমে শেয়ার করা যাবে। লেখক অনুমতি ব্যতীত এবং ব্লগের রেফারেন্স ছাড়া কোনো সাইটে লেখা প্রকাশ করলে তৎক্ষণাত উক্ত সাইটে বিষয়টি অবহিত করুন। একই সাথে ব্লগ টিমকেও অবহিত করুন। এ বিষয়ে আমাদের লেখক ও নাগরিক সাংবাদিকদের সচেতনতা, আন্তরিকতা ও দায়িত্বশীলতাই কাম্য।
১২। লেখা জমা দেয়ার সময়সীমা ৩০ সেপ্টেম্বর ২০১৭।
১৩। প্রকাশিত লেখার লিংক থেকে নগর নাব্য ২০১৮ এর জন্য কলেবর অনুযায়ী ১৫-২৫টি লেখা নির্বাচিত করা হবে।
১৪। চূড়ান্ত সম্পাদনা শেষে পাণ্ডুলিপি প্রকাশকের কাছে দেয়া হবে।
নগর নাব্যকে বরাবর সফল করেছে ব্লগ ডট বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের লেখক ও নাগরিক সাংবাদিকরা। প্রতিবার নগর নাব্য আরো পরিণত ও গোছানো হয়ে উঠছে। আগামি পর্বটিও আরো সমৃদ্ধ হবে এতে কোনো সন্দেহ নেই। আমাদের চলচ্চিত্র শিল্পকে একটি নতুন দিশা দিতে পারে নাগরিক সাংবাদিকদের ’নগর নাব্য ২০১৮’। চলচ্চিত্র নিয়ে গবেষণায় একটি অনন্য সংগ্রহ হয়ে উঠতে পারে ’নগর নাব্য ২০১৮’।
তাই, শুরু হোক আজ থেকে চলচ্চিত্রের অলিগলিতে হানা। লিখুন সিনেমার কথা।

রোদেলা নীলা বলেছেনঃ
ছোট ভাই,এই লিংক্টা দেওয়া যাবে কি ?
http://blog.bdnews24.com/rodela01/211864
শফিক মিতুল বলেছেনঃ
অবশ্যই আপু চলবে। 🙂 খুব বেশিদিন আগের না এটা। তবে নতুন আরো লিখতে পারেন। খুবই সাম্প্রতিক লেখা দিতে আহ্বান থাকবে। একই সাথে অনুরোধ করছি, সিনেমা থিমের তালিকাটা পুনরায় পড়তে, সেখানে আরো অনেকগুলো টপিক আছে। তবে লেখা অবশ্যই বিস্তারিত হতে হবে। একাধিক টপিকে লেখা দিতে পারেন। ভালো হলে একাধিক লেখাও নগর নাব্যে আসতে পারে।
বিশেষত সিনেমা হল সংকট নিয়ে লিখতে পারেন আপু।
শুভকামনা রইলো আপনার জন্য।
রোদেলা নীলা বলেছেনঃ
রূপালি পর্দার পুরনো আর নতুন সময়কে এক ফ্রেমে ধরতে চেয়েছি ঠিক এইভাবে ,জানিনা কিছু হলো কীনা।
রোদেলা নীলা বলেছেনঃ
https://blog.bdnews24.com/rodela01/227594 বড় কষ্টের লেখা এইটা ভাই।
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
দারুণ আইডিয়া। শুভ হোক।
শফিক মিতুল বলেছেনঃ
আপনার কাছ থেকে লেখা আশা করছি ভাইয়া। গাজীপুরের সিনেমা হলের অবস্থা নিয়ে লিখবেন; হল সংকট নিয়ে। সিনেমা থিমের তালিকাটা আরেকবার পড়লে আরো কিছু টপিকের আইডিয়া পাবেন। তবে লেখা অবশ্যই বিস্তারিত হতে হবে। একাধিক টপিকে লেখা দিয়েন, তাহলে ভালো হলে একাধিক লেখাও নগর নাব্যে আসতে পারে।
আপনার জন্যও শুভকামনা।
নিতাই বাবু বলেছেনঃ
মিতুল দাদা, আমি ছোটবেলা থেকেই ছিলাম বাংলা সিনেমার পোক। কিন্তু_ ইদানীং কালে সিনেমা দেখার রুচি হয়ে ওঠে না। আর এই প্রাণের ব্লগেও সিনেমা নিয়ে বেশি একটা লেখা নেই। শুধু একটা পোস্ট করেছিলাম, সেই পোস্টের লিংকটা দিলাম দাদা। যদি হয়-তো-হবে, নাহয় নাই। http://blog.bdnews24.com/nitaibabu/217697
শফিক মিতুল বলেছেনঃ
দাদা, আপনার লেখাটা বেশ সুন্দর। লেখাটা জমা দেয়ার জন্য ধন্যবাদ। তবে আপনার কাছ থেকে নতুন আরো লেখা আশা করছি। নারায়নগঞ্জের সিনেমা হলের অবস্থা নিয়ে লিখবেন আশা রাখছি। সিনেমা থিমের তালিকাটা আরেকবার পড়লে আরো কিছু টপিকের আইডিয়া পাবেন।
তবে লেখা অবশ্যই বিস্তারিত হতে হবে এবং তথ্যসূত্র হিসেবে উইকিপিডিয়া ব্যবহার করা যাবেনা।
আপনার জন্যও শুভকামনা।
নিতাই বাবু বলেছেনঃ
ঠিক আছে দাদা, চেষ্টা করব, নতুন করে কিছু লিখতে।
আপনাকে অনেক অনেক ধন্যবাদ।
মাইদুল মিঠুন বলেছেনঃ
প্রশংসনীয় উদ্যেগ। বাংলাদেশী চলচ্চিত্রের যে বেহাল অবস্থা সেটি রাষ্ট্রের নাগরিক হিসেবে সবার সামনে উন্মুক্ত করে সংশ্লিষ্ট মহলের দৃষ্টিগোচর করা একান্ত দায়িত্ব। সেই দায়িত্ব পালনের সুযোগ মিললো এবার। ধন্যবাদ শফিক মিতুল ভাই…
শফিক মিতুল বলেছেনঃ
ধন্যবাদ মাইদুল, তোমার কাছ থেকে একাধিক টপিকে লেখা আশা করছি। জনবহুল পুরো সাভার-আশুলিয়া আর ঢাকা শহর তো তোমার নখদর্পনে। তা লিখে ফেল ঝটপট। সিনেমা থিমের তালিকাটা আরেকবার পড়ো। তাহলে আরো কিছু টপিকের আইডিয়া পাবা।
তবে লেখা অবশ্যই বিস্তারিত হতে হবে, গবেষণাধর্মী হতে হবে। তথ্যসূত্র হিসেবে উইকিপিডিয়া ব্যবহার করা যাবেনা।
তোমার জন্য শুভকামনা রইলো, লেখার প্রত্যাশায় রইলাম।
সুমন দে বলেছেনঃ
দারুণ আইডিয়া। প্রশংসনীয় উদ্যেগ। কেবল ব্যবসায় সরকারি নীতিমালার দাবি। একটি লেখা আমার আছে যাতে সিনেমা ও বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়েছে সেটা কী প্রস্তাবনায় নেয়া যায় ব্লগ টিম ? কারণ এই বিষয়টি প্রস্তাবিত সকল নিয়মাবলীর সাথে সম্পৃক্ত নয় কী ?
মিতুল ভাই এবিষয়ে আমার আর কোন লেখা নেই শুধু পাবনার, বাংলাদেশী, পরবর্তিতে ভারতের নায়িকা সুচিত্রা সেন নিয়ে http://blog.bdnews24.com/sumondey/204860 এই লেখা আছে । এরপর আমি একটি ডকুমেন্টরি করেছি সিলেটের http://blog.bdnews24.com/sumondey/214281 সদ্য একুশে পদক প্রাপ্ত সুষমা দাস কে নিয়ে। যদি সেটা প্রদর্শণের সুযোগ হয়
সেটা করতে পারি।
শফিক মিতুল বলেছেনঃ
সুমন দা, আপনার সেই লেখার লিংকটা জমা দিন। সম্পাদনা টিম সেটা বিবেচনা করে দেখবে। আর এখনো তো সময় আছে, নতুন করে লিখে ফেলুন আরো লেখা। একাধিক টপিকে লিখতে পারেন। ভালো হলে একাধিক লেখাও ছাপা হতে পারে। সিনেমা হল সংকট নিয়ে সিলেটের কি অবস্থা তা তো জানিনা। আপনি এটা আমাদের জানাতে পারেন।সিনেমা থিমের তালিকাটা আরেকবার পড়লে আরো কিছু টপিকের আইডিয়া পাবেন।
আর আপনার বাকি দুটো লেখা বিস্তারিত নয়। লেখা অবশ্যই বিস্তারিত হতে হবে, গবেষণাধর্মী হতে হবে। তথ্যসূত্র হিসেবে উইকিপিডিয়া ব্যবহার করা যাবেনা।
আপনার লেখার প্রত্যাশায় রইলাম। অনেক শুভকামনা আপনার জন্য। 🙂
সুমন দে বলেছেনঃ
ধন্যবাদ মিতুল ভাই। সিলেটের সিনেমা হল সংকট এ বিষয় নিয়ে অবশ্যই লেখব। “কেবল ব্যবসায় সরকারি নীতিমালার দাবি” আপনার কথামত লিংক দিলাম ১। http://blog.bdnews24.com/sumondey/206528 ২। http://blog.bdnews24.com/sumondey/192490
শফিক মিতুল বলেছেনঃ
কিছু নির্দেশিকা:
যারা পুরনো লেখা জমা দিচ্ছেন তাদের লেখা জমা দেয়া একদমই ঠিক আছে, সেসব লেখাও বিবেচনা করবে সম্পাদনা টিম। কিন্তু বেশি পুরোনো লেখা না দেয়ার অনুরোধ রইলো, বরঞ্চ, যেহেতু হাতে এখনো সময় আছে তাই সাম্প্রতিক লেখা দিতে অনুরোধ থাকবে। একই সাথে অনুরোধ করছি, সিনেমা থিমের তালিকাটা পুনরায় পড়তে, তাহলে নতুন আরো কিছু আইডিয়া পাবেন।
লেখা অবশ্যই বিস্তারিত হতে হবে। লেখায় নতুনত্ব থাকতে হবে, গবেষণা হতে হবে, সমস্যার কথা থাকতে হবে। বিশেষত সিনেমা হল সংকট নিয়ে লিখতে পারেন সবাই। এটা খুবই গুরুত্বপূর্ণ এই শিল্পের জন্য। সূত্র হিসেবে উইকিপিডিয়া ব্যবহার থেকে বিরত থাকার অনুরোধ থাকলো।
যেহেতু সিনেমা নিয়ে অনেক টপিকে লেখা যায়, তাই একাধিক লেখা দিতে পারেন। হতে পারে কারো কারো দুটো লেখাও নগর নাব্যে আসতে পারে।
শুভকামনা রইলো সবার জন্য।
কাজী রাশেদ বলেছেনঃ
ভাই শফিক মিতুল, আমরা প্রতিবারের মতো এবারো অধীর আগ্রহে আপনার এই শুভ বার্তাটি শোনার অপেক্ষায় ছিলাম। সমাজ বিবর্তনের আধুনিকতম হাতিয়ার সিনেমা শিল্প। সেই সিনেমা শিল্প আজ সাধারনের কাছে থেকে প্রতনিয়ত দূরে সরে যাচ্ছে, ঠিক এই মুহুর্তে আপনার বিষয় নির্বাচন সত্যি প্রসংশার দাবী রাখে। অনেক ধন্যবাদ।
নুর ইসলাম রফিক বলেছেনঃ
সুন্দর ও গুরুত্বপূর্ণ একটি সুসংবাদ নিয়ে আসার জন্য জনাব শফিক মিতুল ভাইকে ধন্যবাদ।
বাংলা সিনেমার এই ক্রান্তিলগ্নে দারুন একটি বিষয় উপস্থাপন হয়েছে নগর নাব্য ২০১৮ এর জন্য। সত্যি বিষয় নির্বাচনকারী / দল প্রশংসার যোগ্য।
“নগর নাব্য ২০১৮ প্রস্তাবনা: রুপালি পর্দার কথা উঠে আসুক নাগরিক সাংবাদিকদের লেখায়” শিরোনামে যে রুপালি শব্দ ব্যবহার করা হয়েছে সেটা সাধারন তো ব্যবহার করা হয় সে কালের সাদাকালো সিনেমার বেলা। আর সে কালটাকে বলা হয় রুপালি সিনেমার সোনালি দিন।
সে দ্বারায় শিরোনাম দাঁড়ায় সাদাকালো (রুপালি) পর্দার কথা উঠে আসুক নাগরিক সাংবাদিকদের লেখায়। এর ধারাবাহিকতায় বুঝা যায় যে রুপালি দিনের সংবাদ উঠে আসুক নাগরিক সাংবাদিকতায়।
কিন্তু না লেখার মূল ভাষ্যে এমনটা বুঝানো হয়নি।
যদিও বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে “প্রস্তাবিত থিম: সিনেমা প্রস্তাবিত প্রকাশকাল: ফেব্রুয়ারি ২০১৮” এবং “নিয়মাবলী:”তে।
সৈয়দ আশরাফ মহি-উদ্-দ্বীন বলেছেনঃ
চমৎকার আইডিয়া। শুভ কামনা নগর নাব্য 2018 এর জন্য। বেশ কিছুদিন আগে চলচ্চিত্র নিয়ে একটা লেখা পোস্ট করেছিলাম। একবার চোখ বুলাতে পারেন মিতুল ভাই।
শুভেচ্ছা নিরন্তর।
http://blog.bdnews24.com/syed_ashraf_mohiuddin/201694
রোদেলা নীলা বলেছেনঃ
শফিক মিতুল, নতুন কোন সিনেমার টিকেট থাকলে দাও। আরো কিছু দেখি তারপর লিখি 🙁
আতাস্বপন বলেছেনঃ
সিনেমা দেখে নাই এমন লোক খ্রুব কমই আছে। সিনেমা জগত নিয়ে তাই সাধারনের মাঝে রয়েছে নানা কৌতুহল। আশা করি এ উদ্যোগ সে কৌতুহল মেটাতে সক্ষম হবে।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
এই বিষয়ে আমার কোন লেখা নেই, তাই আমি হিটেই আউট!
তবে এখনো আমি মনে করতে পারি, সিনেমা হলে যেয়ে আমার দেখা প্রথম সিনেমা ছিল ‘শাপ মুক্তি’। মা-বড়মাদের সাথে ‘পলাশী হলে’ দেখেছিলাম। আমাদের বাড়ী থেকে কয়েকশো গজ দূরে, দেলুয়া-সোহাগপুর গ্রামের মধ্যবর্তী স্থানে অবস্থিত ছিল হলটা। সম্ভবত রাজ্জাক-শাবানা ছিল নায়ক-নায়িকা। আমার ভুলও হতে পারে! তখন খুবই ছোট ছিলাম। সেই সময়ে রটে গিয়েছিল, এই ছবি চলার সময় নাকি হলে ‘সাপ’ এসেছিল? পর্দায় সাপ উঠে পড়েছিল বীণ বাজানোর সময়। তখন তো আর বুঝি নাই- এই ‘সাপ’ সেই ‘শাপ’ নয়?
মহিউদ্দিন ভায়ের কি মনে আছে এই হলের নাম? আপনার বোনের বাড়ীর পিছনেই কিন্তু ছিল!
শুভ কামনা!
সৈয়দ আশরাফ মহি-উদ্-দ্বীন বলেছেনঃ
না সুকান্ত দা, সিনেমা হলের নাম মনে নেই। যখন সিরাজগঞ্জ যেতাম তখন খুব ছোট ছিলাম বলে হলমুখী হতে পারিনি। 🙁
নিতাই বাবু বলেছেনঃ
আমি আপনাদের বেলকুচি থানা এলাকার ৭টি সিনেমা-হলেই সিনেমা দেখেছি দাদা। যখন আপনাদের বেলকুচি আর চালায় ‘হানা-বও ভরতাম, তখন। কাজ করতাম, থাকতাম ব্যাচেলর। সন্ধ্যারর পর অবসর সময়ে সিনেমা নিয়েই থাকতাম বেশি।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
নিতাই দা,
আপনি আমাদের যে এলাকাটা দেখেছেন আর আমি যে এলাকার কথা বলেছি, সেগুলো এক এলাকা না, তবে একই থানায় অবস্থিত! আমি আমাদের যে গ্রাম দুটোর কথা বলেছি সেগুলো নদীতে ভেঙ্গে যাওয়ার পর আমরা আপনার জানা এলাকাটায় চলে এসেছি। দেলুয়া-সোহাগপুর গ্রাম দুটো আমাদের বর্তমান গ্রামের মাইল দেড়েক পুবে ছিল।
সেই দেলুয়া- সোগাগপুর গ্রামে দুটি সিনেমা হল ছিল। আমাদের তখনকার বাড়ী- দেলুয়া গ্রামের দক্ষিনে এবং সোহাগপুর গ্রামের উত্তরে ছিল ‘পলাশ’ সিনেমা হল। আর সোগাগপুর গ্রামের পুবে অর্থাৎ ক্ষিদ্রমাটিয়া গ্রামের পাশে ছিল ‘সোহাগ’ সিনেমা হল। সাদা-লাল রঙের বিল্ডিং বানানো এই ‘সোহাগ সিনেমা হলের’ নামকরণ হয়েছিল সোহাগপুর গ্রামের নাম থেকে। এই হলের মালিক ছিল মতিন সাহেব। মুসলিম লীগের বড় নেতা ছিলেন তিনি। বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে তিনি মূল দল ভেঙ্গে মুসলিম লীগ (মতিন) নামে নতুন দল করেছিলাম। তার ভাই ছিল চান সাহেব। মুক্তিযুদ্ধে দুই পারিবারই স্বাধীনতা বিরোধী ‘পিচ কমিটি’ নেতৃতে ছিলেন। এই সিনেমা হলটা ছিল আমাদের প্রাথমিক স্কুলের সামনে। স্কুলের সামনে একটা বড় পুকুর ছিল, আর তার উল্টোদিকে ছিল হলটা। আবার এই পুকুরটা ছিল পাশাপাশি থাকা দুটো জমিদারবাড়ীর জোড়া পুকুরের দ্বিতীয়টা। দুই পুকুরের মাঝখানে একটা মাটির রাস্তা ছিল। সেই রাস্তা দিয়ে আমরা সিনেমা হলে ঘুরতে যেতাম।
আমার প্রাইমারী স্কুলের প্রথমদিন, আমি এই রাস্তা দিয়ে সিনেমা হলে যেতে গিয়ে হোঁচট খেয়ে ধূলায় মুখ থুবড়ে পড়ে গিয়েছিলাম। চুড়া, উত্তম দা, উদয় সহ আরও অনেকে- যারা ছিল আমার সেই সময়ের পাড়াত সাথী ও বন্ধু। তারা আমাকে টেনে তুলে ধুলো ঝেড়ে দিয়েছিল। ঘটনাটা লিখতে গিয়ে আমি যেন ভিডিও দেখছি। যেমন ইউটিউবে ভিডিও দেখি, তেমনি আরকি! আমার সাদা শার্ট ও কালো প্যান্টটা একেবারে ধুলোয় মাখামাখি হয়ে গেছিল। দিনটা ছিল আমার স্কুলের প্রথমদিন। আমার স্বর্গীয় বড়দাদা, আমার অনুপস্থিতেই আমাকে এই স্কুলে আগের দিন ছোট ওয়ানে ভর্তি করে রেখেছিলেন। আমরা দলবেঁধে পায়ে হেঁটে পরদিন স্কুলে যেয়ে শুনি- “আজ স্কুল ছুটি। দিনটা ছিল সম্ভবত শুক্রবার! সেইদিনই বোধহয় প্রথম ‘শুক্রবার ছুটিরদিন’ ডিক্লেয়ার করেছিল সরকার। মজিবুর রহমান স্যার ছিলেন তখন আমাদের ‘হেড স্যার’, তিনি সেদিন খয়েরী রঙের একটা শার্ট গায়ে দিয়ে তার চেয়ারে বসে ছিলেন। আমাদেরকে স্যারদের রুমে ডেকে নিয়ে বলেছিলেন, “আজ ছুটি”। দেখতে তিনি খুব ফর্সা ছিলেন আর ছিলেন রাশভারী। স্পষ্ট মনে পড়ছে তাকে, অথচ সেই কবেকার কথা! জীবন স্যার, মধু স্যার, রাজ্জাক স্যারসহ অন্য স্যাররা বলল, “তোমরা আজ বাড়ী যাও, স্কুল ছুটি”। আর আমরা সেই সুযোগে দলবেঁধে গেলাম সিনেমা হলের পোস্টার দেখতে। সেই সময়টায় সিনেমার পোস্টার আর হলের সাথে লাগিয়ে রাখা সিনেমার সাদাকালো প্রিন্ট করা বড় বড় ছবিগুলো ছিল আমাদের দেখার মূল আকর্ষণ। আছাড় খেলেও কিন্তু সেদিন ঠিকই সোহাগ সিনেমা হলে যেয়ে সিনেমার পোস্টার দেখেছিলাম।
আইরিন সুলতানা বলেছেনঃ
সিনেমা ভক্ত রোদেলা নীলার কাছে আমরা নিশ্চয়ই সিনেমা জগত নিয়ে এক্সক্লুসিভ বিষয়বস্তুতে একটি এক্সক্লুসিভ লেখা পেতে যাচ্ছি।
নুর ইসলাম রফিক এর রুপালি পর্দা নিয়ে ব্যাখ্যাটি দারুণ সংযোজন। বিনোদন জগতে তারকাদের উপস্থিতি-অনুপস্থিতি রুপালি পর্দার নিরিখেই সংবাদ হচ্ছে এখনো। সিলভার স্ক্রিন আধুনিক থ্রিডি মুভির প্রজেকশনে কাজে দিচ্ছে। তবে রুপালি পর্দা একটি মিথে পরিণত হয়েছে সিনেমা জগতে। ডিজিটাল যুগেও সিনেমা বলতে রুপালি পর্দা এক রক সমার্থক এখনো।
নুর ইসলাম রফিক বলেছেনঃ
আমার মন্তব্যের ভিত্তিতে জনাব শফিক মিতুল এর পক্ষে প্রতি উত্তর করার জন্য আপনাকে ধন্যবাদ।
সিনেমা ভক্ত রোদেলা নীলার কাছে আমরা নিশ্চয়ই সিনেমা জগত নিয়ে এক্সক্লুসিভ বিষয়বস্তুতে একটি এক্সক্লুসিভ লেখা পেতে যাচ্ছি।
আমিও আশাবাদী।
আইরিন সুলতানা বলেছেনঃ
নুর ইসলাম রফিক – উত্তর করা মানেই কারো পক্ষ হয়ে উত্তর করা হয় না। এমন কোনো নিয়ম নেই মিথস্ক্রিয়াতে যে যাকে বললেন, কেবল তিনিই উত্তর করবেন। অন্যকারো সংযোজনের কিছু থাকলে তিনিও সংযোজন করতে পারেন সব সময়।
আইরিন সুলতানা বলেছেনঃ
সিনেমা নিয়ে অনেক পোস্ট এসেছে ইদানিং। পোস্টদাতারা পোস্ট প্রকাশ হওয়ার পর এই পোস্টে নিজের লেখার লিংক দিয়ে গেলে সেটা আহবায়কের জন্য নিশ্চয়ই সুবিধাজনক হয়। নিজ আন্তরিকতা থেকে পোস্টদাতা লেখক ও নাগরিক সাংবাদিকরা এমনটা করবেন আশা করি। নিশ্চয়ই আহবায়কের পক্ষে সমস্ত পোস্ট লিংক একত্রিত করা একটু অসুবিধা জনক হতে পারে। তাছাড়া এই পোস্টে সকলকে অংশগ্রহণ করতে আহবান করা হয়েছে। তাই, সকলের অংশগ্রহণই প্রত্যাশিত। সেটা দেখতেও সুন্দর মনে হয়।
লেখকরা চাইলে সহ-লেখকদের পোস্ট লিংকও প্রস্তাব করতে পারেন।
একই সাথে আহবায়ক শফিক মিতুলকে অনুরোধ, পোস্টে প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে সকলের দৃষ্টি আকর্ষণে। অনেক ভাল ভাল পোস্ট আসছে, তবে তা বিষয়বস্তুর নতুনত্ব ও বৈচিত্রতা ধরে রাখছে কিনা তা নিয়েও লেখকদের ভাবতে হবে। গুরুত্বপূর্ণ হচ্ছে, তথ্যসূত্র, ছবি, লেখা এসব বিষয়ে মৌলিকতা ও সঠিক উপস্থাপন হচ্ছে কিনা তা নিয়ে লেখকদের দৃষ্টি আকর্ষণ করতে হবে বারবার।
নিতাই বাবু বলেছেনঃ
আহ্বায়ক শফিক মিতুলকে ধন্যবাদ। সম্মানিত ‘নগর নাব্য ২০১৮ প্রস্তাবনা: রুপালি পর্দার কথা উঠে আসুক নাগরিক সাংবাদিকদের লেখায়’ আহ্বায়ক, ইদানীংকালে আমি সিনেমা সসংকট নিয়ে একটা পোস্ট করেছি। পোস্টের শিরোনাম, ‘বিলুপ্ত সিনেমা হল এবং চলচ্চিত্রের সোনালি দিন ফেরাতে চাই যুগোপযোগী চলচ্চিত্র নির্মাণ।’ জানি না, চলচ্চিত্র আর সিনেমা-হল সংকট নিয়ে কতটুকু লিখতে পেরেছি।
http://blog.bdnews24.com/nitaibabu/223702
কাজী রাশেদ বলেছেনঃ
আমার লেখার লিংক আপনার সমীপে জমা দিলাম। blog.bdnews24.com/224526.
কাজী রাশেদ বলেছেনঃ
মধ্যবিত্তের বিনোদনের সিনেমা আজ পথহারা। লিংক blog.bdnews24.com/kazirashed/224526
নিতাই বাবু বলেছেনঃ
আমি কাজী রাশেদ দাদার হয়ে লেখার লিংক আপনার সমীপে জমা দিলাম। দিলাম এই কারণে যে, সম্মানিত কাজী রাশেদ দাদা হয়ত দুইবার চেষ্টার পরও লিংকটি জুরতে পারেননি, তাই।কাজী রাশেদ দাদা, আমার ভুল হলে আআমাকে ক্ষমা করে দিবেন।http://blog.bdnews24.com/kazirashed/224526
নিতাই বাবু বলেছেনঃ
মধ্যবিত্তের বিনোদন ‘সিনেমা’ আজ পথহারা
http://blog.bdnews24.com/kazirashed/224526
কাজী রাশেদ বলেছেনঃ
আমি ধন্য দাদা। আপনাকে ধন্যবাদ দিয়ে ছোট করবো না। আপনি আমার অনেক শ্রদ্ধার একজন মানুষ।
শফিক মিতুল বলেছেনঃ
লেখা জমা দেয়ার জন্য ধন্যবাদ কাজী রাশেদ ভাইকে। নিতাই দাদাকেও ধন্যবাদ।
নিতাই বাবু বলেছেনঃ
আমি ব্লগে একজন লেখক হয় ‘নগর নাব্য ২০১৮ প্রস্তাবনা: রুপালি পর্দার কথা উঠে আসুক নাগরিক সাংবাদিকদের লেখায়’ এর প্রস্তাবনা আহ্বায়ক সমীপে কয়েকজন সম্মানিত লেখকের লেখার লিংক জমা দিলাম। তা নিম্নরূপ :
রোদেলা নীলা
১।আমাদের মুক্তচিন্তা এবং সেন্সরে আটকে যাওয়া ফিতে
http://blog.bdnews24.com/rodela01/211864
২। বাংলা সিনেমার ঈদ বাজার এবং যৌথ নির্মাণের দৌরাত্ব
http://blog.bdnews24.com/rodela01/224293
নুর ইসলাম রফিক
১। চলচ্চিত্র শিল্পে ধস বনাম সম্ভাবনা
http://blog.bdnews24.com/nurislamrafiq/223638
সুমন দে
১। সিলেটে কেবল ব্যবসায় সরকারি নীতিমালার দাবি (পর্ব-১)
http://blog.bdnews24.com/sumondey/206528
২। সিলেটে কেবল ব্যবসায় সরকারি নীতিমালার দাবি (পর্ব-২)
http://blog.bdnews24.com/sumondey/192490
৩। মহানায়িকা সুচিত্রার মহাপ্রয়াণ
http://blog.bdnews24.com/sumondey/204860
৪। সদ্য একুশে পদক প্রাপ্ত সুষমা দাস
http://blog.bdnews24.com/sumondey/214281
কাজী রাশেদ
১। মধ্যবিত্তের বিনোদন ‘সিনেমা’ আজ পথহারা
http://blog.bdnews24.com/kazirashed/224526
সৈয়দ আশরাফ মহি-উদ্-দ্বীন
১। ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্র শিল্পের জন্ম: চলচ্চিত্র কিভাবে মুম্বাই এলো
http://blog.bdnews24.com/syed_ashraf_mohiuddin/201694
রিফাত কান্তি সেন
১।কেমন চলছে চাঁদপুরের সিনেমা হলগুলো?
http://blog.bdnews24.com/rifatkantisen/224009
চলচ্চিত্র আর সিনেমা-হল বিষয়ক লেখা যদি আরও কেউ লিখে থাকে, তা-হলে পরবর্তীতে সেই লিংকগুলো জুড়ে দেবার চেষ্টা করবো আশা করি।
সকলকে ধন্যবাদ।
নিতাই বাবু বলেছেনঃ
পাভেল হাসান
১। রংবাজের রংবাজি!
http://blog.bdnews24.com/shohorab0790/225081
সুমন দে
১। সিলেট নগরীর সিনেমা হলগুলোর উত্থান-পতন এবং ভবিষ্যৎ
http://blog.bdnews24.com/sumondey/224217
সুমন দে বলেছেনঃ
অসংখ্য ধন্যবাদ দাদা। 😀
শফিক মিতুল বলেছেনঃ
দাদা অপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনি সুযোগ হলে নিজের আরো লেখা দিবেন আশা করি। একই পূর্বের লেখা অন্য লেখকদের লেখাও মন্তব্যের ঘরে লিংক দিয়ে জানাতে পারেন।
সুমিত বণিক বলেছেনঃ
প্রিয় নিতাই দা, আপনার গবেষণাধর্মী মনোভা্ব আর ধৈর্য্যের প্রশংসা না করে করে পারলাম না। দাদা, কি এখন কম্পিউটার ব্যবহার করেন?
ভালো থাকবেন দাদা। নিত্য অনুপ্রাণিত হই আপনার সৃজনশীল প্রয়াসে। নিরন্তর শুভকামনা রইল আপনার জন্যে।
কাজী রাশেদ বলেছেনঃ
নিতাই দা যে লিংক গুলো দিয়েছেন তার সাথে দাদার লিংকটাও যুক্ত করতে হবে সবার আগে। ‘বিলুপ্ত সিনেমা হল এবং চলচ্চিত্রের সোনালি দিন ফেরাতে চাই যুগোপযোগী চলচ্চিত্র নির্মাণ।’ http://blog.bdnews24.com/nitaibabu/223702
শফিক মিতুল বলেছেনঃ
আপনাকেও ধন্যবাদ ভাইয়া
সুমন দে বলেছেনঃ
http://blog.bdnews24.com/sumondey/224217
সুমন দে বলেছেনঃ
সিলেটে নাট্য আন্দোলন ও নাট্যমঞ্চে প্রযুক্তির ব্যবহার
http://blog.bdnews24.com/sumondey/223577
শফিক মিতুল বলেছেনঃ
দাদা, চলচ্চিত্রকেই নির্বাচিত বিষয় ধরা হয়েছে। তাই নাটক নিয়ে লেখা এবারের নগর নাব্যের জন্য সম্ভবত গ্রহণ করবে না সম্পাদনা টেবিল। আপনি চলচ্চিত্র নিয়ে দুটো লেখা লিখেছেন। আরো অনেকগুলো থিম রয়েছে। সময় করে সেখান থেকে একটি বা একাধিক লেখা লেখার অনুরোধ রইলো।
থিমগুলো হলো-
১. বাংলা সিনেমার বিবর্তন, একাল-সেকাল
২. সিনেমা হল– সংকট, বন্ধ হয়ে যাওয়া, জেলা-উপজেলায়/পৌরসভায় সিনেমা হল না থাকা, সিনেমা হলের মান ও পরিবেশ, সিনেপ্লেক্স, স্ক্রিন ও সাউন্ড সিসটেম, সিনেমা হলের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা, হল বাণিজ্য
৪. সিনেমা শিল্প কেন্দ্রিক জীবিকা, সিনেমা হল পার্শ্ববর্তী জীবিকার হালচাল – ব্ল্যাকার, মুড়ি-চানাচুরওয়ালা, বাদামওয়ালা, চাওয়ালা
৫. যৌথ প্রযোজনার সিনেমা
৬. বাংলা সিনেমার গল্প – সাহিত্য, মৌলিকতা, সৃজনশীলতা, বিনোদন, বৈচিত্রতা
৭. বাংলাদেশি সিনেমায় প্রযুক্তি, ক্যামেরা
৮. বাংলা সিনেমার আন্তর্জাতিক বাজার
৯. বাংলাদেশি অভিনয়শিল্পীদের আন্তর্জাতিক ‘সুপার স্টার’ ব্যক্তিত্ব
১০. বাংলা সিনেমার বাজেট, সিনেমার আয়-ব্যয়, বক্সঅফিস আলোচনা
১১. চলচ্চিত্র সমালোচক – আন্তর্জাতিক সমালোচক ব্যক্তিত্ব, বাংলাদেশে চলচ্চিত্র সমালোচক
১২. সংবাদপত্রে, টেলিভিশনে এবং সাংবাদিকতায় চলচ্চিত্র
১৩. বাংলা সিনেমায় নকল
১৪. বাংলা সিনেমার পোস্টার – বিবর্তন, জীবিকা, আধুনিকায়ন, মান
১৫. বাংলা সিনেমার প্রচারণা কৌশল
১৬. বাংলাদেশি সিনেমায় ভারতীয় শিল্পী অথবা ভারতীয় সিনেমায় বাংলাদেশি অভিনয় শিল্পী
১৭. বাংলাদেশি সিনেমায় নায়ক-নায়িকা – সংকট, অভিনয় দক্ষতা, নাচ-গান পারদর্শীতা, বাচনভঙ্গি, মেকআপ, নতুন মুখ, নায়ক-নায়িকাদের চলচ্চিত্র ত্যাগ-বিরতী-প্রত্যাবর্তন, গ্রুমিং
১৮. নারী প্রধান বাংলাদেশি সিনেমা – উদাহরণ, সম্ভাবনা, সংকট, গল্প
১৯. উৎসবকেন্দ্রীক সিনেমা বাণিজ্য – উদাহরণ, সম্ভাবনা
২০. চলচ্চিত্র পুরস্কার – আয়োজন, মান, আন্তর্জাতিক তুলনা
২১. পাইরেসি
শুভ কামনা দাদা আপনার জন্য। 🙂
সুমন দে বলেছেনঃ
http://blog.bdnews24.com/sumondey/224633
শফিক মিতুল বলেছেনঃ
দৃষ্টি আকর্ষণী-
সম্মানিত সকল নাগরিক সাংবাদিক সহ লেখকদের দৃষ্টি আকর্ষণ করছি।
চলচ্চিত্র কে প্রতিপাদ্য ধরে আমাদের নগর নাব্য ২০১৮ এর জন্য লেখা আহ্বান করা হয়েছিলো গতমাসের মাঝামাঝি সময়ে। লেখা জমা দেয়ার শেষ সময় এই মাসের (সেপ্টেম্বর) ৩০ তারিখ।
লেখার জন্য অনেকগুলো প্রস্তাবিত থিম রয়েছে। যথা-
১. বাংলা সিনেমার বিবর্তন, একাল-সেকাল
২. সিনেমা হল– সংকট, বন্ধ হয়ে যাওয়া, জেলা-উপজেলায়/পৌরসভায় সিনেমা হল না থাকা, সিনেমা হলের মান ও পরিবেশ, সিনেপ্লেক্স, স্ক্রিন ও সাউন্ড সিসটেম, সিনেমা হলের সংখ্যা বাড়ানোর প্রয়োজনীয়তা, হল বাণিজ্য
৪. সিনেমা শিল্প কেন্দ্রিক জীবিকা, সিনেমা হল পার্শ্ববর্তী জীবিকার হালচাল – ব্ল্যাকার, মুড়ি-চানাচুরওয়ালা, বাদামওয়ালা, চাওয়ালা
৫. যৌথ প্রযোজনার সিনেমা
৬. বাংলা সিনেমার গল্প – সাহিত্য, মৌলিকতা, সৃজনশীলতা, বিনোদন, বৈচিত্রতা
৭. বাংলাদেশি সিনেমায় প্রযুক্তি, ক্যামেরা
৮. বাংলা সিনেমার আন্তর্জাতিক বাজার
৯. বাংলাদেশি অভিনয়শিল্পীদের আন্তর্জাতিক ‘সুপার স্টার’ ব্যক্তিত্ব
১০. বাংলা সিনেমার বাজেট, সিনেমার আয়-ব্যয়, বক্সঅফিস আলোচনা
১১. চলচ্চিত্র সমালোচক – আন্তর্জাতিক সমালোচক ব্যক্তিত্ব, বাংলাদেশে চলচ্চিত্র সমালোচক
১২. সংবাদপত্রে, টেলিভিশনে এবং সাংবাদিকতায় চলচ্চিত্র
১৩. বাংলা সিনেমায় নকল
১৪. বাংলা সিনেমার পোস্টার – বিবর্তন, জীবিকা, আধুনিকায়ন, মান
১৫. বাংলা সিনেমার প্রচারণা কৌশল
১৬. বাংলাদেশি সিনেমায় ভারতীয় শিল্পী অথবা ভারতীয় সিনেমায় বাংলাদেশি অভিনয় শিল্পী
১৭. বাংলাদেশি সিনেমায় নায়ক-নায়িকা – সংকট, অভিনয় দক্ষতা, নাচ-গান পারদর্শীতা, বাচনভঙ্গি, মেকআপ, নতুন মুখ, নায়ক-নায়িকাদের চলচ্চিত্র ত্যাগ-বিরতী-প্রত্যাবর্তন, গ্রুমিং
১৮. নারী প্রধান বাংলাদেশি সিনেমা – উদাহরণ, সম্ভাবনা, সংকট, গল্প
১৯. উৎসবকেন্দ্রীক সিনেমা বাণিজ্য – উদাহরণ, সম্ভাবনা
২০. চলচ্চিত্র পুরস্কার – আয়োজন, মান, আন্তর্জাতিক তুলনা
২১. পাইরেসি
যারা এখনো লিখবো লিখবো করে লিখেননি, তারা ঝটপট করে লিখে ফেলুন। সময় কিন্তু আর বেশি নেই। হতে পারে আপনার লেখাটিই বইয়ের মলাটে স্থান পেয়ে পৌঁছে যাবে যথাযথ কর্তৃপক্ষের নিকটে। তাই এক্ষুণি লিখতে শুরু করেন।
আর যারা ইতিমধ্যেই একটা/দুটো লেখা লিখেছেন, তারাও আরো কোন বিষয়ে লিখবেন আশা করি।
সকলের জন্য শুভকামনা। 🙂
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
যদিও আপনাদের থিমের সাথে ঠিক যাচ্ছে না; তবুও নিচের লেখা দুটো বিবেচনা করতে পারেন।
১) ভিসিআর আর শিরোনামহীন অনুভূতি
২) এবং ভিসিআর ইফেক্ট
বাংলাদেশের চলচিত্র শিল্পে প্রথম আঘাত হেনেছিল এই ভিসিআর। বলতে পারেন এই শিল্পের ধ্বংসই শুরু হয়েছিল এর আগ্রাসনে! সেটা মনে করে শেয়ার দিলাম >>>
শফিক মিতুল বলেছেনঃ
ধন্যবাদ দাদা লেখা জমা দেয়ার জন্য।
সাজ্জাদ রাহমান বলেছেনঃ
আমি নাটক-সিনেমার লোক অথচ ঘোষণাটা আজই চোখে পড়লো- ভাবতে নিজেরই লজ্জা লাগছে। যাই হোক, একটি লেখা জমা দেয়ার প্রত্যয় রয়েছে, দেখি ব্লগ টিম এবং নগর নাব্য সম্পাদক টিমের যদি পছন্দ হয় আরকি।
শফিক মিতুল বলেছেনঃ
ভাইয়া, আমরাও আপনার লেখার প্রত্যাশায় রইলাম। শুভকামনা আপনার জন্য। 🙂
পাভেল হাসান বলেছেনঃ
শফিক মিতুল ভাই, শুভেচ্ছা নিবেন। আবারও ধন্যবাদ জানাচ্ছি আপনাকে রুপালি পর্দার সিনেমা নিয়ে আপনার এই প্রশংসনীয় উদ্যোগ নেবার জন্য। সেই ধারাবাহিকতায় আমিও বাংলাদেশের সিনেমা হল বা প্রেক্ষাগৃহ নিয়ে একটি লেখা লিখেছি আপনার এই উদ্যোগের সাথে সামিল হবার জন্য। আশা করি লেখাটি সকলেই গ্রহন করবেন।
প্রেক্ষাগৃহের প্রেক্ষাপট!- http://blog.bdnews24.com/shohorab0790/226095
ধন্যবাদ।
শফিক মিতুল বলেছেনঃ
ধন্যবাদ পাভেল হাসান ভাইকে, আহ্ববানে সাড়া দিয়ে লেখা জমা দেয়ার জন্য। ব্লগে অন্যান্য লেখকের লেথাও আপনি জমা দিতে পারেন।
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
https://blog.bdnews24.com/fardeenferdous/226153
শিল্পপথে দিশাহীন বাংলা চলচ্চিত্র!
শফিক মিতুল বলেছেনঃ
ধন্যবাদ ফারদিন ভাইয়া লেখা জমা দেয়ার জন্য। ব্লগে অন্যান্য লেখকের লেথাও আপনি জমা দিতে পারেন।
কাজী রাশেদ বলেছেনঃ
. দিনাজেপুরের সিনেমা হল ধুকছে শুধু ধুকছে। blog.bdnews24.com/kazirashed/226206
শফিক মিতুল বলেছেনঃ
ধন্যবাদ ভাইয়া লেখা জমা দেয়ার জন্য। ব্লগে অন্যান্য লেখাকের লেথাও আপনি জমা দিতে পারেন। এজন্য সেলুলয়েড পাতার পুরোনো লেখাও দেখতে পারেন।
রিতা আহমেদ বলেছেনঃ
আমি নতুন নিবন্ধিত।সিনেমা হল বিষয় নিয়ে লিখতে আগ্রহী।এম এস এর রিসার্চের কাজে ব্যস্ত থাকায় লিখা শেষ করতে পারি নি।এক সপ্তাহ বেশি পেলে হয়তো লিখাটা জমা দিতে পারতাম।নতুন নিবন্ধিতদের জন্য কি সময় বাড়ানো যায়?
শফিক মিতুল বলেছেনঃ
ধন্যবাদ নাগরিক সাংবাদিক রিতা আহমেদ কে। ব্লগে আপনাকে স্বাগতম। সিনেমা হল বিষয় নিয়ে লিখতে আপনার আগ্রহকে স্বাগত জানাচ্ছি।
এখনো লেখার জন্য সময় আছে। আপনি লিখতে থাকুন। সময় বাড়ানোর বিষয়ে আপনার এবং অন্যান্য ব্লগারদের আবেদন ব্লগটিম আশাকরি বিবেচনা করবে। তবে সেই ভরসায় নিশ্চয়ই বসে থাকবেন না। লিখতে থাকুন।
আপনাদের লেখাতেই নগর নাব্য পাবে নতুন মাত্রা। শুভকামনা রইলো।
শফিক মিতুল বলেছেনঃ
ব্লগে বিভিন্ন লেখকের নিজের ও অন্যান্য লেখকের বেশ কিছু লেখা জমা হয়েছে। নতুন করে লেখা আরো কিছু লেখার লিংক আমি জমা দিচ্ছি।
১। সুমন দে
ডিজিটাল বাংলাদেশের সিনেমায় প্রযুক্তির ব্যবহার
https://blog.bdnews24.com/sumondey/224633
২। আশরাফুল আলম
অনলাইন ভিত্তিক নাটক-সিনেমা ও আমরা
https://blog.bdnews24.com/asrafulalam/225445
চলচ্চিত্রের ব্যবসা ভাবনা ও আমরা
https://blog.bdnews24.com/asrafulalam/226166
৩। মামুন ম. আজিজ
বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রের অতীত ও বর্তমান হাল এবং ভবিষ্যত স্বপ্ন
https://blog.bdnews24.com/mamunmaziz/226320
৪। কাজী রাশেদ
দিনাজপুরের সিনেমা হল ধুঁকছে শুধু ধুঁকছে
https://blog.bdnews24.com/kazirashed/226206
৫। ফারদিন ফেরদৌস
শিল্পপথে দিশাহীন বাংলা চলচ্চিত্র
https://blog.bdnews24.com/fardeenferdous/226153
৬। পাভেল হাসান
প্রেক্ষাগৃহের প্রেক্ষাপট!
https://blog.bdnews24.com/shohorab0790/226095
আরো আরো লেখা পাবার প্রত্যাশায় রইলাম। শুভকামনা সবার জন্য।
শফিক মিতুল বলেছেনঃ
সুখবর!! সুখবর!! সুখবর!!
প্রিয় ব্লগের সুপ্রিয় নাগরিক সাংবাদিকবৃন্দ, সবাইকে জানাই শুভেচ্ছা। আপনাদের জন্য একটা সুখবর নিয়ে এসেছি।
সবার অবগতির জন্য জানাচ্ছি যে, নগর নাব্য প্রকাশে চলচ্চিত্র নিয়ে লেখা আহ্বান করার পরিপ্রেক্ষিতে অনেকেই তাদের মূল্যবান লেখাসমূহ ইতিমধ্যেই জমা দিয়েছেন। আরো অনেকে লেখার ইচ্ছা পোষণ করেছেন, বিশেষ করে নবীন লেখকেরা। কিন্তু একই সাথে তারা লেখার জমা দেয়ার সময়সীমা (৩০ সেপ্টেম্বর) কিছুটা বাড়ানোরও প্রস্তাবও রেখেছেন।
একই সাথে একটা বিষয় লক্ষণীয় যে, সেপ্টেম্বরের শেষ সপ্তাহে পূজার ছুটির জন্য বেশ কয়েকদিন ছুটি থাকায় পারিবারিক ও বিভিন্ন কাজে অনেকেই ব্যস্ত রয়েছেন।
এই বিষয়টি বিবেচনায় রেখে, ব্লগারদের পক্ষ থেকে সময় বাড়ানোর প্রস্তাবের পরিপ্রেক্ষিতে এবং ব্লগটিমের পরামর্শের ভিত্তিতে লেখা জমা দেয়ার সময়সীমা এক সপ্তাহ বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।
সেই মোতাবেক আগামী ৭ অক্টোবর ২০১৭ তারিখ পর্যন্ত লেখা জমা দেয়া যাবে।
তাই এখনো যারা লিখে শেষ করতে পারেন নি, তারা অতিসত্তর লিখে ফেলুন আপনার মূল্যবান লেখাটি। সবার জন্য রইলো অজস্র শুভকামনা। 🙂
পাভেল হাসান বলেছেনঃ
শফিক মিতুল ভাই, শুভেচ্ছা নিবেন। আপনার নেয়া উদ্যোগে, এবার আমি বাংলাদেশের সিনেমা নিয়ে আরও একটি লেখা জমা দিলাম। আশা করি লেখাটি সকলেই গ্রহন করবেন।
ঢালিউডে সিনেমা কেন ‘ছিনেমা’- https://blog.bdnews24.com/shohorab0790/226559
ধন্যবাদ।
শফিক মিতুল বলেছেনঃ
এখন পর্যন্ত জমাকৃত ও প্রস্তাবকৃত লেখাসমূহ-
১। সুমন দে
ক) ডিজিটাল বাংলাদেশের সিনেমায় প্রযুক্তির ব্যবহার
https://blog.bdnews24.com/sumondey/224633
খ) সিলেট নগরীর সিনেমা হলগুলোর উত্থান-পতন এবং ভবিষ্যৎ
http://blog.bdnews24.com/sumondey/224217
২। নুর ইসলাম রফিক-
চলচ্চিত্র শিল্পে ধস বনাম সম্ভাবনা
http://blog.bdnews24.com/nurislamrafiq/223638
৩। রিফাত কান্তি সেন
কেমন চলছে চাঁদপুরের সিনেমা হলগুলো?
http://blog.bdnews24.com/rifatkantisen/224009
৪। রোদেলা নীলা
ক) বাংলা সিনেমার ঈদ বাজার এবং যৌথ নির্মাণের দৌরাত্ব
http://blog.bdnews24.com/rodela01/224293
খ) আমাদের মুক্তচিন্তা এবং সেন্সরে আটকে যাওয়া ফিতে
http://blog.bdnews24.com/rodela01/211864
গ) বাংলা সিনেমার মাঠ এখন যৌথ প্রযোজনার দখলে …
https://blog.bdnews24.com/rodela01/187149
৫। নিতাই বাবু
ক) বিলুপ্ত সিনেমা হল এবং চলচ্চিত্রের সোনালি দিন ফেরাতে চাই যুগোপযোগী চলচ্চিত্র নির্মাণ
http://blog.bdnews24.com/nitaibabu/223702
খ) আমার প্রথম দেখা ছায়াছবি এবং বর্তমান চলচ্চিত্রের হালচাল ও সিনেমা হল!
http://blog.bdnews24.com/nitaibabu/217697
৬। কাজী রাশেদ
ক) মধ্যবিত্তের বিনোদন ‘সিনেমা’ আজ পথহারা
http://blog.bdnews24.com/kazirashed/224526
খ) দিনাজপুরের সিনেমা হল ধুঁকছে শুধু ধুঁকছে
https://blog.bdnews24.com/kazirashed/226206
৭। রাশেদুজ্জামান জামান
সেলেব্রিটিজম আছে, পেশাদারিত্ব নেই
http://blog.bdnews24.com/rashedzaman/224383
৮। পাভেল হাসান
ক) রংবাজের রংবাজি!
http://blog.bdnews24.com/shohorab0790/225081
খ) প্রেক্ষাগৃহের প্রেক্ষাপট!
https://blog.bdnews24.com/shohorab0790/226095
গ) ঢালিউডে সিনেমা কেন ‘ছিনেমা’
https://blog.bdnews24.com/shohorab0790/226559
৯। আশরাফুল আলম
ক) অনলাইন ভিত্তিক নাটক-সিনেমা ও আমরা
http://blog.bdnews24.com/asrafulalam/225445
খ) চলচ্চিত্রের ব্যবসা ভাবনা ও আমরা
https://blog.bdnews24.com/asrafulalam/226166
১০। মামুন ম. আজিজ
বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রের অতীত ও বর্তমান হাল এবং ভবিষ্যত স্বপ্ন
https://blog.bdnews24.com/mamunmaziz/226320
১১। ফারদিন ফেরদৌস
শিল্পপথে দিশাহীন বাংলা চলচ্চিত্র
https://blog.bdnews24.com/fardeenferdous/226153
১২। সোহরাব সুমন
বাংলা সিনেমায় গল্পের মৌলিকতা, সাহিত্য ও বৈচিত্র্য
https://blog.bdnews24.com/sohrabsumon/226506
১৩। সাজ্জাদ রাহমান
চলচ্চিত্র যখন ‘ছলচ্চিত্র’
https://blog.bdnews24.com/sazzadrahman/226524
১৪। শফিকুল ইসলাম (শফিক)
সিনেমাওয়ালাদের আন্দোলন এবং একজন সাধারণ দর্শকের চলচ্চিত্র ভাবনা
https://blog.bdnews24.com/shafik0312/226546
১৫। সৈয়দ আশরাফ মহি-উদ্-দ্বীন-
ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্র শিল্পের জন্ম: চলচ্চিত্র কিভাবে মুম্বাই এলো
http://blog.bdnews24.com/syed_ashraf_mohiuddin/201694
১৬। সুকান্ত কুমার সাহা
ক) এবং ভিসিআর ইফেক্ট
https://blog.bdnews24.com/sukantaks/203328
খ) ভিসিআর আর শিরোনামহীন অনুভূতি
https://blog.bdnews24.com/sukantaks/202894
১৭। প্রাচ্য পলাশ
ক) অচলায়তনবন্দী বাংলা চলচ্চিত্রের উন্নয়ন যাত্রা
https://blog.bdnews24.com/sattarhossain/209851
খ) ভাষা ও সংস্কৃতিপ্রেমে দীনতার ভয়াবহতা
https://blog.bdnews24.com/sattarhossain/208502
গ) মাতৃভাষায় শিক্ষা ও চলচ্চিত্র
https://blog.bdnews24.com/sattarhossain/207645
ঘ) বাংলা চলচ্চিত্রের উন্নয়ন সূত্র
https://blog.bdnews24.com/sattarhossain/206741
ঙ) বাংলা চলচ্চিত্র প্রসঙ্গ
https://blog.bdnews24.com/sattarhossain/187198
১৮। জয়ন্তসাহা
নতুন ভাষা পাক বাংলা চলচ্চিত্র
https://blog.bdnews24.com/joyantasaha/182698
১৯। সৈয়দ ঋয়াদ
বৃহন্নলা, সরকারি অনুদানের সিনেমা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার
https://blog.bdnews24.com/syedriad2000/180969
২০। সীমান্ত প্রধান
প্রসঙ্গ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
https://blog.bdnews24.com/simantaprodhan/174238
২১। মারজিয়া প্রভা
চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র মং থেঙ্গারি – সেন্সরশিপ না পাওয়ার গল্প
https://blog.bdnews24.com/marziaprova1993/174794
২২। মোসাদ্দিক উজ্জ্বল
আমাদের চলচ্চিত্র ধ্বংসের দ্বারপ্রান্তে নাকি শেষপ্রান্তে?
https://blog.bdnews24.com/UZZAL/36308
এখন পর্যন্ত ২২ জন লেখকের মোট ৩৫ টি লেখা পাওয়া গেছে।
শফিক মিতুল বলেছেনঃ
নতুন আরো দুটো লেখা জমা করছি মন্তব্যের মাধ্যমে-
২৩। শফিক মিতুল
বক্স অফিস হীন ঢালিউড এবং সংকটে সম্ভাবনাময় পেশা ‘চলচ্চিত্র সমালোচক’
https://blog.bdnews24.com/mitul/227039
২৪। রবি হোসাইন
সিনেমার প্রতি টান অনুভব!
https://blog.bdnews24.com/robyhossain/227092
আর মাত্র একদিন বাকি। আগ্রহীরা এখনো লেখা জমা দিতে পারেন। সবার জন্য শুভকামনা রইলো। 🙂
রবি হোসাইন বলেছেনঃ
ধন্যবাদ
শফিক মিতুল বলেছেনঃ
নতুন আরো দুটো লেখা জমা করছি –
২৫। শামান সাত্ত্বিক
বাংলাদেশের চলচ্চিত্রের দৈন্য দশা এবং সম্ভাবনার আলো
https://blog.bdnews24.com/ShamanShattik/227231
২৬। রিতা আহমেদ
সিনেপ্রেমীদের শহর ঠাকুরগাঁও এখন সিনেমা হলহীন এবং সিনেপ্লেক্স আবশ্যকতা
https://blog.bdnews24.com/ritaahmed/227190
বিশেষ দ্রষ্টব্য: আজকেই লেখা জমা দেয়ার শেষ দিন।
সুমন দে বলেছেনঃ
😯 😯 😯 😯 😯
শফিক মিতুল বলেছেনঃ
জমাকৃত লখাসমূহ:-
১। সুমন দে
ডিজিটাল বাংলাদেশের সিনেমায় প্রযুক্তির ব্যবহার
https://blog.bdnews24.com/sumondey/224633
২। সুমন দে
সিলেট নগরীর সিনেমা হলগুলোর উত্থান-পতন এবং ভবিষ্যৎ
http://blog.bdnews24.com/sumondey/224217
৩। নুর ইসলাম রফিক-
চলচ্চিত্র শিল্পে ধস বনাম সম্ভাবনা
http://blog.bdnews24.com/nurislamrafiq/223638
৪। রিফাত কান্তি সেন
কেমন চলছে চাঁদপুরের সিনেমা হলগুলো?
http://blog.bdnews24.com/rifatkantisen/224009
৫। রোদেলা নীলা
বাংলা সিনেমার ঈদ বাজার এবং যৌথ নির্মাণের দৌরাত্ব
http://blog.bdnews24.com/rodela01/224293
৬। রোদেলা নীলা
আমাদের মুক্তচিন্তা এবং সেন্সরে আটকে যাওয়া ফিতে
http://blog.bdnews24.com/rodela01/211864
৭। রোদেলা নীলা
বাংলা সিনেমার মাঠ এখন যৌথ প্রযোজনার দখলে …
https://blog.bdnews24.com/rodela01/187149
৮। রোদেলা নীলা
দেশের সব ক’টা হল দাপটে অ্যাটাক করলো ’ঢাকা অ্যাটাক’
https://blog.bdnews24.com/rodela01/227594
৯। নিতাই বাবু
বিলুপ্ত সিনেমা হল এবং চলচ্চিত্রের সোনালি দিন ফেরাতে চাই যুগোপযোগী চলচ্চিত্র নির্মাণ
http://blog.bdnews24.com/nitaibabu/223702
১০। নিতাই বাবু
আমার প্রথম দেখা ছায়াছবি এবং বর্তমান চলচ্চিত্রের হালচাল ও সিনেমা হল!
http://blog.bdnews24.com/nitaibabu/217697
১১। কাজী রাশেদ
মধ্যবিত্তের বিনোদন ‘সিনেমা’ আজ পথহারা
http://blog.bdnews24.com/kazirashed/224526
১২। কাজী রাশেদ
দিনাজপুরের সিনেমা হল ধুঁকছে শুধু ধুঁকছে
https://blog.bdnews24.com/kazirashed/226206
১৩। রাশেদুজ্জামান জামান
সেলেব্রিটিজম আছে, পেশাদারিত্ব নেই
http://blog.bdnews24.com/rashedzaman/224383
১৪। পাভেল হাসান
রংবাজের রংবাজি!
http://blog.bdnews24.com/shohorab0790/225081
১৫। পাভেল হাসান
প্রেক্ষাগৃহের প্রেক্ষাপট!
https://blog.bdnews24.com/shohorab0790/226095
১৬। পাভেল হাসান
ঢালিউডে সিনেমা কেন ‘ছিনেমা’
https://blog.bdnews24.com/shohorab0790/226559
১৭। আশরাফুল আলম
অনলাইন ভিত্তিক নাটক-সিনেমা ও আমরা
http://blog.bdnews24.com/asrafulalam/225445
১৮। আশরাফুল আলম
চলচ্চিত্রের ব্যবসা ভাবনা ও আমরা
https://blog.bdnews24.com/asrafulalam/226166
১৯। মামুন ম. আজিজ
বাংলাদেশে শিশুতোষ চলচ্চিত্রের অতীত ও বর্তমান হাল এবং ভবিষ্যত স্বপ্ন
https://blog.bdnews24.com/mamunmaziz/226320
২০। ফারদিন ফেরদৌস
শিল্পপথে দিশাহীন বাংলা চলচ্চিত্র
https://blog.bdnews24.com/fardeenferdous/226153
২১। সোহরাব সুমন
বাংলা সিনেমায় গল্পের মৌলিকতা, সাহিত্য ও বৈচিত্র্য
https://blog.bdnews24.com/sohrabsumon/226506
২২। সাজ্জাদ রাহমান
চলচ্চিত্র যখন ‘ছলচ্চিত্র’
https://blog.bdnews24.com/sazzadrahman/226524
২৩। শফিকুল ইসলাম (শফিক)
সিনেমাওয়ালাদের আন্দোলন এবং একজন সাধারণ দর্শকের চলচ্চিত্র ভাবনা
https://blog.bdnews24.com/shafik0312/226546
২৪। সৈয়দ আশরাফ মহি-উদ্-দ্বীন-
ভারতীয় উপমহাদেশের চলচ্চিত্র শিল্পের জন্ম: চলচ্চিত্র কিভাবে মুম্বাই এলো
http://blog.bdnews24.com/syed_ashraf_mohiuddin/201694
২৫। সুকান্ত কুমার সাহা
এবং ভিসিআর ইফেক্ট
https://blog.bdnews24.com/sukantaks/203328
২৬। সুকান্ত কুমার সাহা
ভিসিআর আর শিরোনামহীন অনুভূতি
https://blog.bdnews24.com/sukantaks/202894
২৭। প্রাচ্য পলাশ
অচলায়তনবন্দী বাংলা চলচ্চিত্রের উন্নয়ন যাত্রা
https://blog.bdnews24.com/sattarhossain/209851
২৮। প্রাচ্য পলাশ
ভাষা ও সংস্কৃতিপ্রেমে দীনতার ভয়াবহতা
https://blog.bdnews24.com/sattarhossain/208502
২৯। প্রাচ্য পলাশ
মাতৃভাষায় শিক্ষা ও চলচ্চিত্র
https://blog.bdnews24.com/sattarhossain/207645
৩০। প্রাচ্য পলাশ
বাংলা চলচ্চিত্রের উন্নয়ন সূত্র
https://blog.bdnews24.com/sattarhossain/206741
৩১। প্রাচ্য পলাশ
বাংলা চলচ্চিত্র প্রসঙ্গ
https://blog.bdnews24.com/sattarhossain/187198
৩২। জয়ন্তসাহা
নতুন ভাষা পাক বাংলা চলচ্চিত্র
https://blog.bdnews24.com/joyantasaha/182698
৩৩। সৈয়দ ঋয়াদ
বৃহন্নলা, সরকারি অনুদানের সিনেমা এবং জাতীয় চলচ্চিত্র পুরস্কার
https://blog.bdnews24.com/syedriad2000/180969
৩৪। সীমান্ত প্রধান
প্রসঙ্গ স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র
https://blog.bdnews24.com/simantaprodhan/174238
৩৫। মারজিয়া প্রভা
চাকমা ভাষায় নির্মিত প্রথম চলচ্চিত্র মং থেঙ্গারি – সেন্সরশিপ না পাওয়ার গল্প
https://blog.bdnews24.com/marziaprova1993/174794
৩৬। মোসাদ্দিক উজ্জ্বল
আমাদের চলচ্চিত্র ধ্বংসের দ্বারপ্রান্তে নাকি শেষপ্রান্তে?
https://blog.bdnews24.com/UZZAL/36308
৩৭। শফিক মিতুল
বক্স অফিস হীন ঢালিউড এবং সংকটে সম্ভাবনাময় পেশা ‘চলচ্চিত্র সমালোচক’
https://blog.bdnews24.com/mitul/227039
৩৮। রবি হোসাইন
সিনেমার প্রতি টান অনুভব!
https://blog.bdnews24.com/robyhossain/227092
৩৯। শামান সাত্ত্বিক
বাংলাদেশের চলচ্চিত্রের দৈন্য দশা এবং সম্ভাবনার আলো
https://blog.bdnews24.com/ShamanShattik/227231
৪০। রিতা আহমেদ
সিনেপ্রেমীদের শহর ঠাকুরগাঁও এখন সিনেমা হলহীন এবং সিনেপ্লেক্স আবশ্যকতা
https://blog.bdnews24.com/ritaahmed/227190
খোরশেদ মাহমুদ বলেছেনঃ
আমি অসময়ের তারকা হয়ে গেলাম। সুযোগটা হাত ছাড়া হয়ে গেলো।।।।।
কেফায়েত শাকিল বলেছেনঃ
প্রশংসনীয় উদ্যেগ। অবশ্যই পাশে থাকবো।
ফকির সেলিম বলেছেনঃ
[ইংরেজি বা রোমান অক্ষরে লেখা মন্তব্য প্রকাশ করা হয় না। বাংলায় মন্তব্য লিখুন। -ব্লগ টিম]
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
আরে, এটার কথা তো ভুলেই গেছিলাম! বইয়ের খবর কী?
আতাস্বপন বলেছেনঃ
একটা লেখা জমা দিব বহুদিন ধরে ভাবছিলাম। হয়ে উঠেনি। বড্ড দেরি হয়ে গেল। তবুও দিলাম । যদি সদয় হন ….সংশ্লিষ্ট মহদয়গণ
https://blog.bdnews24.com/ats00/231761/comment-page-1#comment-140567
আতাস্বপন বলেছেনঃ
https://blog.bdnews24.com/ats00/231761
ফারদিন ফেরদৌস বলেছেনঃ
আমাদের সবার আবেগ ও ভালোবাসার বইয়ের কী খবর?
শফিক মিতুল বলেছেনঃ
ইতোমধ্যে নগর নাব্য ২০১৮’র প্রচ্ছদ হয়ে গেছে। এবারের নগর নাব্য যেহেতু সিনেমা নিয়ে, তাই বিষয় ভিত্তিক সেরকম একটি সাব টাইটেলও দেয়া হয়েছে। এবং উৎসর্গ পাতাও চূড়ান্ত হয়েছে। 🙂
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
নগর নাব্য ও বর্ষপূর্তির কী খবর?
শফিক মিতুল বলেছেনঃ
দাদা, নগর নাব্য’র প্রচ্ছদ ইতোমধ্যে হয়ে গেছে। বিষয় ভিত্তিক সেরকম একটি সাব টাইটেলও আছে। উৎসর্গ পাতাও চূড়ান্ত হয়েছে। বর্ষপূর্তির বিষয়ে আলোচনা চলছে।
শফিক মিতুল বলেছেনঃ
সবাইকে একটা খুশির সংবাদ জানাতে যাচ্ছি। আর আনন্দের সংবাদটি হচ্ছে, ইতোমধ্যে নগর নাব্য ২০১৮’র প্রচ্ছদ হয়ে গেছে। এবারের নগর নাব্য যেহেতু সিনেমা নিয়ে, তাই বিষয় ভিত্তিক সেরকম একটি সাব টাইটেলও আছে। এবং উৎসর্গ পাতাও চূড়ান্ত হয়েছে। আর এবারের নগর নাব্য’র লেখা সংগ্রহ থেকে শুরু করে পরবর্তী পর্যায়গুলোতে বিভিন্ন সময়ে বিভিন্ন সাপোর্ট ও পরামর্শের জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি। ?
নিতাই বাবু বলেছেনঃ
আপনাকেও অসংখ্য ধন্যবাদ। আশা করি আমাদের লেখা নিয়ে ‘নগর নাব্য ২০১৮ বইখানা অচিরেই দেখতে পাবো, আর হাতেও পাবো।
আতাস্বপন বলেছেনঃ
কিরে ভাই এবার বর্ষপূর্তি উৎসব কি হবে না? কোন সারশব্দ হুলস্থুল নাই। কখন কোথায় কবে কিভাবে আবার আমরা মিলিত হব জানতে চাই।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
আমারও একই কথা >>>
নিতাই বাবু বলেছেনঃ
আমারও একই কথা শ্রদ্ধেয় আতা স্বপন দাদা। শফিক মিতুল দাদার মাধ্যমে জানতে চাই।
সুমন দে বলেছেনঃ
জানতে পারিনাই নগর নাব্য প্রকাশিত হয়েছে কী ?
পাভেল হাসান বলেছেনঃ
শফিক মিতুল ভাইয়া শুভেচ্ছা নিবেন। অসংখ্য ধন্যবাদ নগর নাব্য-২০১৮ এর কাজ সম্পর্কে আমাদের সবাইকে অবগত করার জন্য। সেই সাথে আরও একবার ধন্যবাদ জানাচ্ছি নগর নাব্যের জন্য আপনার প্রচেষ্টাকে।
নগর নাব্যে-২০১৮ প্রকাশিত হলে, বইটির কপি কিভাবে সংগ্রহ করবো? দয়া করে জানাবেন।
ধন্যবাদ।
আতাস্বপন বলেছেনঃ
চলে গেল ২১শে ফেব্রুয়ারী। নগর নাব্য-২০১৮ কোথায়? কোথায় বর্ষপূর্তি? এ বছর আগ্রহ তেমন দেখছি না কেন? এ মাসে কি তবে বের হচ্ছে না নগর নাব্য-২০১৮? কোন সারা শব্দ নাই কেন? হঠাৎ এমন ভাটা পড়ার কারন কি? কগুলো প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর কি পাবো?
নিতাই বাবু বলেছেনঃ
আতা স্বপন দাদা, বের হয়েছে নগর নাব্য চলচ্চিত্র চলচ্চিত্র’।
কাজী রাশেদ বলেছেনঃ
নিতাই দাদা, অনেক ধন্যবাদ। আমরা কিভাবে জানবো যে বই টি বের হয়েছে। এবং কোথায় পাওয়া যাবে সেটাও অজানা। এমন কি ঘটোনা ঘটলো যে এইভাবে গোপনে এবং অজানন্তে বইটী বের করতে হলো?
পাভেল হাসান বলেছেনঃ
শ্রদ্ধেয় নিতাই বাবু ভাইয়া, দয়া করে একটু জানাবেন যে, ‘নগর নাব্য চলচ্চিত্র’ বইটি কোথায় পাওয়া যাবে বা কিভাবে আমি বইটি সংগ্রহ করতে পারি???
সব শেষে ধন্যবাদ।
নিতাই বাবু বলেছেনঃ
কাজী রাশেদ দাদা ও পাভেল হাসান দাদা, আজ আমি একুশে গ্রন্থমেলায় গিয়েছিলাম বইটির জন্য। কিন্তু বিপিএল-এখনো বই আসেনি শ্রদ্ধেয় দাদা সকল। নিরাশ হয়ে ফিরে এসেছি। একবার শুনেছিলাম শীঘ্রই প্রকাশ হচ্ছে, ‘নগর নাব্য’ চলচ্চিত্র চলচ্চিত্র। তাই আমি এই মন্তব্য করেছি যে হয়তো আমাদের কাঙ্ক্ষিত বই বিপিএল-এ পাওয়া যাচ্ছে। তাই আজ গেলেম দেখলাম, ঘুরলাম ফিরলাম আর চলে আসলাম দাদা সকল।
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
ভাল খবর!
আতাস্বপন বলেছেনঃ
কতগুলো প্রশ্ন। এসব প্রশ্নের উত্তর কি পাবো?
নিতাই বাবু বলেছেনঃ
এখানেও দেখতে পারেন। শ্রদ্ধেয় আতা স্বপন দাদা, বইনেলায় আসুন। দেখা হবে, কথা হবে।
কাজী রাশেদ বলেছেনঃ
শফিক মিতুল ভাই, আমরা প্রতিদিন অপেক্ষার প্রহর গুনি আমাদের নগর নাব্যের প্রকাশিত সংখ্যার জন্য। কবে হাতে পাবো জানালে খুব খুশী হতাম।
আইরিন সুলতানা বলেছেনঃ
কাজী রাশেদ বলেছেনঃ
নিতাই দাদা, অনেক ধন্যবাদ। আমরা কিভাবে জানবো যে বই টি বের হয়েছে। এবং কোথায় পাওয়া যাবে সেটাও অজানা। এমন কি ঘটোনা ঘটলো যে এইভাবে গোপনে এবং অজানন্তে বইটী বের করতে হলো?
—————-
কাজী রাশেদ ভাই, আপনার মত অভিজ্ঞ আর পুরনো লেখকের কাছ থেকে এমন রূঢ় মন্তব্য পাওয়াটা অনাকাঙ্খিত। বই প্রকাশ হলে তো স্টলে আসে, তারপর আর সেটা গোপন থাকে কী করে??? স্টলে তো বই বিক্রির জন্য, প্রকাশনা তো বই বিক্রির জন্য যতটুকু করার তা করতে চেষ্টা করবেই।
কী এমন ঘটলো কথাটা এভাবে বলার মধ্যে বইয়ের পেছনের যারা শ্রম দেন, ধৈর্য বিনিয়োগ করেন তাদের প্রতি শ্রদ্ধাবোধ প্রকাশ পেল না।
আপনার আগ্রহকে তারপরও সাধুবাদ ও ইতিবাচক হিসেবে নেয়া যায়। আশা করি, নগর নাব্যের এবারের প্রকাশনা ও পুরনো প্রকাশনাগুলো বিক্রিতে আপনি এই আবেগে সহযোগিতা করবেন।
কাজী রাশেদ বলেছেনঃ
প্রিয় আপু আমি হয়তো আবেগেই এমন ভাবে বলেছি। প্রতিদিনই আমি ব্লগের পাতায় খোজ নেই কবে বের হচ্ছে কাংখিত নগর নাব্য। এযেন এক অভ্যাস হয়ে গেছে। হঠাত করে নিতাই দার লেখায় দেখে আশ্চয হয়েছি। এবং অগ্রহের আতিশয্যে এমন মন্তভ্য করতেই পারি। ওকে এর প থেকে আর কোন আগ্রহ দেখাবো না, আপনারা যা করবেন তাই মেনে নিবো
আতাস্বপন বলেছেনঃ
প্রতিবছর ঘটা করে যে বইটি সবাই ছাপাই আজ তার বত্যয় হলো বলে হয়তো রাশেদ ভাই এভাবে বললেন। তবে এটাকে রুঢ় নয় আবেগিয় কৌতুহল বলা যেতে পারে।
শফিক মিতুল বলেছেনঃ
প্রিয় ব্লগের প্রিয় সকল ব্লগার বন্ধু, ভাই ও বোনদের অত্যন্ত আনন্দের সংবাদটি দিচ্ছি। আমাদের কাঙ্ক্ষিত ‘নগর নাব্য ২০১৮’- ”চলচ্চিত্র চালচিত্র” প্রকাশিত হয়েছে। ইতোমধ্যে বিপিএল (বিডিনিউজ টোয়েন্টিফোর পাবলিশিং লি:) এর ফেসবুক পাতায় নগর নাব্য’র প্রচ্ছদ উন্মোচন করা হয়েছে। নগর নাব্যের ফেসবুক পাতায়ও দেখা মিলবে “চলচ্চিত্র চালচিত্র”র। বইমেলায় বাংলা একাডেমি প্রাঙ্গণে ৫৯-৬০ নং স্টলে (বিপিএল এর স্টল) পাওয়া যাবে আমাদের সকলের কাঙ্ক্ষিত নগর নাব্য। বিপিএল এ অনলাইন অর্ডার করার মাধ্যমেও মিলবে নগর নাব্য।
নিতাই বাবু বলেছেনঃ
গতকাল বিপিএল-এ গিয়ে ফিরে এসেছি দাদা। আমি বিকাল পর্যন্ত ছিলাম। কিন্তু তখনো আমাদের নগর নাব্য স্টলে আসেনি।
শফিক মিতুল বলেছেনঃ
নিতাই দা, খোঁজ নিয়ে জনলাম, নগর নাব্য ছাপাখানা থেকে স্টলে পৌঁছায়নি এখনো। তাই আপনি স্টলে সেটা দেখতে পাননি। ছাপাখানা থেকে তাদের শিডিউল অনুযায়ি নগর নব্য স্টলে পাঠিয়ে দিবে। আপনার মতো আমরাও অপেক্ষায় আছি। আশা করি দ্রুতই আমাদের সকলের অপেক্ষার সমাপ্তি ঘটবে। 🙂
সুকান্ত কুমার সাহা বলেছেনঃ
ভাল খবর! লেট বেটার দ্যান নেভার! 😛