সারাদেশে ধর্ষণ-নির্যাতন বন্ধসহ ধর্ষক ও অপরাধীর দ্রুত বিচার করে শাস্তির দাবিতে এক মৌন প্রতিবাদে অংশ নেয় বান্দরবানের কয়েকটি সামাজিক সংগঠন ও সাধারণ মানুষ।
বান্দরবান সদরে প্রেসক্লাব চত্ত্বরে বুধবার সকাল ১০টায় বান্দরবানের সম্মিলিত সচেতন নাগরিক সমাজ আয়োজিত এই সমাবেশে অংশ নেয় বান্দরবান পার্বত্য জেলার সার্ক মানবাধিকার ফাউন্ডেশন, নারী সংগঠন সমূহের জাতীয় নেটওয়ার্ক (দূর্বার)।
সমাবেশ আয়োজকদের লিখিত এক প্রতিবাদলিপিতে বলা হয়, “সভ্যতার এই যুগে জঘন্য বর্বরতার শিকার হচ্ছেন পাহাড় থেকে সমতলের নারীরা। ধর্ষণের হাত থেকে শিশুরা পর্যন্ত রেহাই পাচ্ছেন না। দ্রুত বিচারের দৃষ্টান্ত তৈরি না হওয়ার কারণে ধর্ষণের ঘটনা বেড়েই চলছে।”
ধর্ষণ: প্রতিকার কোথায়
ধর্ষণের দ্রুত বিচারের দাবি ও প্রতিবাদ জেলায় জেলায়
অধিকাংশ ঘটনার বিচার না হওয়ায় দেশে ধর্ষণ ও নারী নির্যাতন বন্ধ হচ্ছে না বলেও আয়োজকরা উদ্বেগ প্রকাশ করেন।
প্রতিবাদলিপিতে বলা হয়, সঠিক যৌন ও পারিবারিক শিক্ষার অভাব, আকাশ-সংস্কৃতির সর্বগ্রাসী বিস্তার, প্রযুক্তির অপব্যবহার এ ধরনের অপরাধের প্রবণতাকে বাড়িয়ে দিচ্ছে।
নারীর প্রতি এ ধরনের সহিংসতা ও সব রকমের অমানবিকতার বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়াতে ও প্রতিরোধ করতে আহ্বান জানানো হয়।
সবার উদ্দেশ্যে প্রতিবাদলিপিতে বলা হয়, “আসুন, জেগে উঠি। ধর্ষণসহ সকল প্রকার সহিংসতার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলি।”
মুখে কালো কাপড় বেঁধে ধর্ষণের বিরুদ্ধে বিভিন্ন স্লোগান লেখা পোস্টার হাতে মৌন প্রতিবাদ কর্মসূচিতে অংশ নেন বিভিন্ন সংগঠনের নেতা-কর্মীরা।

দীপেশ রায় বলেছেনঃ
নারী ধর্ষণ আমাদের জাতীয় লজ্জা …!
সুমিত বণিক বলেছেনঃ
একদম সত্যি বলেছেন দাদা।
স্বপন রোজারিও বলেছেনঃ
ধর্ষকদের উপযুক্ত শাস্তি দাবী করছি।
সুমিত বণিক বলেছেনঃ
সহমত দাদা। দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করি।
হাসিবুল হক বলেছেনঃ
যে কোন দলের সন্ত্রাসী-ধর্ষকরা ক্ষমতার স্বাদ পেতে পেতে দাম্ভিক হয়ে ওঠে এরপর মরিয়া হয়ে ক্ষমতার অপব্যবহার করে।তারপর লাগামহীন দাপুটে চরিত্রের একচ্ছত্র সন্ত্রাসী নেতা-ধর্ষক বনে যায়।এদেরকে নিজের স্বার্থে আগলে রাখতে তাদের মাথার ওপর নিরাপদ ছাতা ধরে রাখে একশ্রেণির লোভী নীতিহীন দুর্নীতিবাজ নেতা।সকল দলের যেসব নেতা এমন অপকর্মে জড়িয়ে আছে তাদেরকে আগে আইনের আওতায় এনে বিচারে সোপর্দ করা দরকার।দলগুলোর বড় নেতাদের অনুভব করতে হবে দলকে পরিচ্ছন্ন না করলে দেশের মানুষকে শান্তিতে রাখা কঠিন হবে,দেশকে নিরাপদ রাখা অসম্ভব হবে।
ধন্যবাদ আপনাকে। শুভেচ্ছা।
সুমিত বণিক বলেছেনঃ
আপনার সুচিন্তিত মতামতের জন্য ধন্যবাদ।