একাত্তরের মধ্য এপ্রিল। ১৪-১৭ তারিখের যে কোন একদিন পাকিস্তানি আর্মি থানা শহর আলমডাঙ্গা দখল করলো। সম্ভবত ১৪ তারিখে আলমডাঙ্গার পতন ঘটলো। সেনা লরির আওয়াজ আর ভারী বুটের শব্দে এই অঞ্চলের সবখানে আতঙ্ক। জনশূন্য হয়ে গেল ছোট্ট শহর। একাত্তরে আলমডাঙ্গায় মুক্তিসংগ্রাম ও গণহত্যার সেই সব দিনগুলো স্মৃতি থেকে তুলে এনে বলছিলেন বয়োজ্যেষ্ঠ ব্যক্তিত্ব শিক্ষানুরাগী ড.আবদুল হামিদ। … Read more »
ট্যাগঃ একাত্তর
পরাধীনতার নাগপাশ
আজ ২৬-শে মার্চ, আমাদের মহান স্বাধীনতা দিবস। আমাদের স্বাধীনতার জন্য সেদিন হাতে অস্ত্র তুলে নিয়েছিল সহজ-সরল মানুষগুলো, যাতে তাদের ভবিষ্যৎ প্রজন্ম নিশ্চিন্তে থাকতে পারে। শিশুর ঘুমানোর জন্য মায়ের কোল নিশ্চিত করতে সেদিন যুদ্ধে গিয়েছিল সদ্য বিবাহিত মানুষটাও। কত ছেলে তার বৃদ্ধ বাবা-মা কে ছেড়ে, কত ভাই তার বোনকে ছেড়ে সামিল হয়েছিল দেশ মাতৃকার টানে। নিজের… Read more »
একবার রাজাকার মানে চিরকাল রাজাকার কিন্তু একবার মুক্তিযোদ্ধা মানে চিরকাল মুক্তিযোদ্ধা নয়
১৯৭১ সালে প্রিয় এই দেশকে স্বাধীন করার জন্য যারা নিজের জীবন, সংসার, আপনজন কোনও কিছুর পরোয়া না করে দীর্ঘ নয় মাস রক্তক্ষয়ী যুদ্ধ করেছেন, ছিনিয়ে এনেছেন বিজয়, আমরা তাঁদের সেদিনের সেই অবদান আজীবন কৃতজ্ঞতা ভরে স্মরণ করি, তাঁদের জাতির শ্রেষ্ঠ সন্তান বলে স্বীকৃতি দেই। কিন্ত একাত্তরের সেই সূর্য সন্তান, সেদিনের একজন মুক্তিযোদ্ধা যখন নোংরা রাজনীতির… Read more »
মুক্তিযুদ্ধে শত্রুমুক্ত প্রথম জেলা যশোর নয় পাবনা: যশোর মুক্ত হয় ৬ ডিসেম্বর আর পাবনা মুক্ত হয় ৩০ মার্চ
১৯৭১ সালের ৬ ডিসেম্বর। সকাল ও দুপুরে পাকিস্তানের নবম ডিভিশনের সঙ্গে ভারতীয় নবম পদাতিক ও চতুর্থ মাউন্টেন ডিভিশনের প্রচন্ড লড়াই হয়। বিকেলেই পাক সেনা অফিসাররা বুঝে যান, যশোর দুর্গ আর কোনভাবেই রক্ষা করা সম্ভব নয়। বেনাপোল অঞ্চলে দায়িত্বরত লে. কর্নেল শামসকে নওয়াপাড়ার দিকে দ্রুত সরে যাওয়ার নির্দেশ দেন ব্রিগেডিয়ার হায়াত। আর নিজের ব্রিগেড নিয়ে রাতের… Read more »
প্রসঙ্গ: একাত্তরের বুদ্ধিজীবী হত্যা
পাক-বাহিনী এবং তাদের দোসর রাজাকার, আল-বদর, আল-শামস কর্তৃক সংগঠিত তালিকাভূক্ত বুদ্ধিজীবীদের হত্যাযজ্ঞের স্বরণে বাঙালি জাতি স্বশ্রদ্ধ চিত্তে সেই ১৯৭২ সাল থেকে ১৪ই ডিসেম্বরে শহীদ বুদ্ধিজীবি দিবস পালন করে আসছে । বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী, মরহুম তাজউদ্দিন আহমেদ, ১৪ই ডিসেম্বরকে শহীদ বুদ্ধিজীবী দিবস ঘোষনা করেছিলেন কারণ, অপহরণ ও পরে নির্বিচারে হত্যা এই ১৪ই ডিসেম্বরেই অর্থ্যাৎ পাক-বাহিনীর আত্ম-সমর্পন… Read more »