ফেইসবুক লাইভে তৃণমূলের সাথে ঈদ উদযাপন করেছে রাষ্ট্রায়াত্ব খাতের অগ্রণী ব্যাংক লিমিটেড।
ঈদের দ্বিতীয় দিন এই ভার্চুয়াল ঈদ উদযাপনে অংশ নেন ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান নির্বাহী শামস্-উল ইসলাম, উপ-ব্যবস্থাপনা পরিচালক আনিসুর রহমান, ব্যবস্থাপনা পরিচালক রফিকুল ইসলাম, ব্যবস্থাপনা পরিচালক নিজাম উদ্দীন আহাম্মদ চৌধূরী।
এছাড়াও সহ মহাব্যবস্থাক, উপ মহাব্যবস্থাপক পদে থাকা এবং প্রধান কার্যালয় ও দেশে টেকনাফ, তেঁতুলিয়া, তামাবিল, গফরগাঁও, ছেঙ্গারচরের মত প্রত্যন্ত অঞ্চলের শাখার কর্মকর্তা-কর্মচারীরাও অংশ নেন। পাশাপাশি ছিলেন অগ্রণী ব্যাংকের মালয়েশিয়া, সিঙ্গাপুর ও কানাডা এক্সচেঞ্জ হাউজের প্রধান নির্বাহী ও পরিচালকরাও।
‘তৃণমূলের সাথে ভার্চুয়াল ঈদ উদযাপন ও কুশল বিনিময়’ শিরোনামে এই ভার্চুয়াল অনুষ্ঠানটি এরমধ্যে ফেইসবুকে এগারো হাজার বারের বেশি দেখা হয়েছে।
অগ্রণী ব্যাংকের পক্ষ থেকে এই আয়োজনে বলা হয়, চলমান কোভিড-১৯ সংকটে সামাজিক মাধ্যমে সরাসরি তৃণমূলের সাথে সম্পৃক্ত হয়ে ঈদ উদযাপন ব্যাংকটির সর্বস্তরের কর্মকর্তা-কর্মচারীদের ব্যাংকিং সেবা প্রদানে আরো উদ্বুদ্ধ করবে।
অনুষ্ঠানে ব্যবস্থাপনা পরিচালক এবং নির্বাহী প্রধানের আহ্বানে সাড়া দিয়ে ব্যাংকের কর্মীরা যে যার অবস্থানে থেকে মিষ্টি মুখ করেন।

পছন্দের পোস্ট করতে আপনাকে লগইন করতে হবে।